প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প ‘নৈতিকভাবে অযোগ্য’: সাবেক এফবিআই পরিচালক

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ১৩:৩৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৩:৩৮

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য ‘নৈতিকভাবে অযোগ্য’ বলে মন্তব্য করেছেন এফবিআই’র সাবেক পরিচালক জেমস কমি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি-তে রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জেমস কমি ও ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প সম্পর্কে কমি বলেন, ‘তিনি মানসিকভাবে অক্ষম বা পাগলের প্রাথমিক পর্যায়ে রয়েছেন আমি তা বলবো না। আমার মনে হয় না তিনি স্বাস্থ্যগত দিক দিয়ে প্রেসিডেন্ট হওয়ার অনুপযু্ক্ত। আমি মনে করি প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি নৈতিকভাবে অযোগ্য’।

জেমস কমি আরও বলেন, এই দেশের অন্তস্থলে থাকা মূল্যবোধের প্রতি আমাদের প্রেসিডেন্টের অবশ্যই শ্রদ্ধা ও ভালবাসা থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্যি বলা। এই প্রেসিডেন্ট তার করতে অক্ষম।

হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্তের সময় আচরণ ও ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার যোগসাজস তদন্তের উদ্যোগ নেওয়ায় ২০১৭ সালের মে মাসে এফবিআই পরিচালকের পদ থেকে জেমস কমিকে বহিষ্কার করে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে কমি ঘোষণা দিয়েছিলেন মন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের অভিযোগ আবারও তদন্ত করা হবে। হিলারি এই ঘটনাকে তার পরাজয়ের অন্যতম কারণ হিসেবে মনে করেন।

কমি ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করার আগে কয়েকদিন ধরে ট্রাম্প রবিবার কয়েকটি টুইট বার্তায় কমিকে আক্রমণ করছেন। তিনি অভিযোগ করেছেন, ই-মেইল তদন্তের বিষয়টি বোকার মতো পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জেমস কমিকে ব্যক্তিগত আক্রমণও করেছেন ট্রাম্প। সূত্র: এএফপি। 

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম