পূর্ব জেরুজালেম ফিলিস্তিনি রাজধানী: সৌদি বাদশাহ

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ১৭:১৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৭:২১
image

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, ফিলিস্তিনের ইস্যুই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পূর্ব জেরুজালেমই ফিলিস্তিনের রাজধানী। ধাহরানে আরব লিগের বৈঠকের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি।

পূর্ব জেরুজালেম ফিলিস্তিনি রাজধানী: সৌদি বাদশাহ সৌদি বাদশাহ বলেন, ‘ফিলিস্তিন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। যতদিন দেশটির নাগরিকরা তাদের রাষ্ট্র ও এর রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম না পান ততদিন আমরা তাদের পাশে থাকবো।’

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার মার্কিন সিদ্ধান্তেরও বিরোধিতা করেন তিনি। বলেন, ‘আমরা জোর দিয়ে বলছি পূর্ব জেরুজালেম ফিলিস্তিনি অংশ।’

এছাড়া ইয়েমেন ইস্যু নিয়েও কথা বলেন সৌদি বাদশা। তিনি বলেন, আরব বিশ্বের এই গরীব দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা প্রয়োজন। সেখানে রাজনৈতিক সমাধানে আগ্রহী তারা। তিনি বেলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই ইয়েমেনের বিভিন্ন স্থানে যেন মানবিক সহায়তা পৌঁছে দেয় তারা।  

ইয়েমনের এই সংকটের জন্য ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করেন সৌদি বাদশাহ। তিনি বলেন, ‘ইয়েমেনের যুদ্ধ ও মানবিক সংকটের জন্য হুথি বিদ্রোহীরাই দায়ী। 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম