ইরানের পাকিস্তান সীমান্তে জঙ্গি হামলা, গোলাগুলিতে নিহত ৬

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ১৩:০৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৩:১২

ইরানের পাকিস্তান সীমান্তের কাছে পৃথক জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। আর নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে তিন জঙ্গি নিহত হয়। মঙ্গলবার দেশটির সিসতান প্রদেশের মিরজাভেহ শহরে এসব ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

ইরানের পাকিস্তান সীমান্তে জঙ্গি হামলা, গোলাগুলিতে নিহত ৬

ইরানের রেভ্যুলেশনারি গার্ডের বরাত দিয়ে খবরে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সীমান্তবর্তী মিরজাভেহ শহরের একটি সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে জঙ্গিরা। আর সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় দুই সেনা সদস্য নিহত হন। এ ঘটনায় তিন জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।  

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনি হামলাকারীও নিহত হয়েছে। তার আগে মিরজাভেহ সীমান্ত এলাকায় ইরানের রেভ্যুলেশনারী গার্ড ও জঙ্গিদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে। বোমা হামলায় মাজ ভাহিদ হোসাইনজাদা ও আবোলফজল ঘোলামপুর নামে দুই গার্ড নিহত হয়।

ইরান এর আগে জঙ্গিগোষ্ঠী জাইশ আল-আদলকে সহায়তার করার জন্য পাকিস্তানের সমালোচনা করেছিল। জঙ্গিগোষ্ঠীটি আল কায়েদার সহযোগী হিসেবে পরিচিত। তারা পাকিস্তানের বেলুচিস্তানের বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এছাড়া সিসতান প্রদেশটিতে নিরাপত্তা বাহিনী সদস্যদের সঙ্গে অনেক সময় মাদক পাচারকারীদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখান দিয়েই আফগানিস্তান থেকে আফিম ও হেরোইন পাচারের অন্যতম বড় রুট। সোমবার ইরান দাবি করেছিল তারা জঙ্গিদের কাছে সরবরাহের সময় বড় ধরনের অস্ত্র ও গোলাবারুদের চালান জব্দ করেছে।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম