নতুন প্রেসিডেন্ট নির্বাচনে কিউবার জাতীয় পরিষদের অধিবেশন

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ১৬:৫৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৭:০৬
image

দশ বছর ধরে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যাচ্ছেন ৮৬ বছর বয়সী রাউল কাস্ত্রো। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করতে বুধবার (১৮ এপ্রিল) কিউবার জাতীয় পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকেই নিজের স্থলাভিষিক্ত করবেন রাউল কাস্ত্রো। আর এর মধ্য দিয়ে প্রায় ছয় দশক পর ‘কাস্ত্রো’ পরিবারের বাইরের কেউ কিউবার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

রাউল কাস্ত্রো ও মিগুয়েল দিয়াজ কানেল
বামপন্থী বিপ্লবের মাধ্যমে ১৯৫৯ সালে কিউবার ক্ষমতায় আসেন ফিদেল কাস্ত্রো। সামরিক শাসক জেনারেল বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করার পরের পাঁচ দশক কিউবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তিনি। কিউবাকে ‘সমাজতান্ত্রিক রাষ্ট্র’ ঘোষণা করেন ফিদেল। যুক্তরাষ্ট্রের ধনীদের অবকাশ যাপনের বিনোদন কেন্দ্র হিসেবে থাকা দেশটিকে রূপান্তর করেন সমৃদ্ধ ভূমিতে। তাই যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘একনায়ক’ হলেও ফিদেল সারাবিশ্বে সমাজতন্ত্রের পথের সংগ্রামীদের কাছে তিনি বীর বিপ্লবী। কিউবার অধিকাংশ মানুষ দেশকে দেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার নায়ক হিসেবে দেখেন ফিদেলকে। ফিদেলের উত্তরসূরি হিসেবে ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তার ভাই রাউল কাস্ত্রো। ২০১৭ সালের ডিসেম্বরে হাভানার জাতীয় পরিষদের অধিবেশনে রাউল কাস্ত্রো ঘোষণা দেন, তিনি ২০১৮ সালের ১৯ এপ্রিল পদত্যাগ করবেন। অধিবেশনে তিনি বলেছিলেন,‘নতুন ন্যাশনাল অ্যাসেম্বলি গঠনের পর রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে আমার দ্বিতীয় ও শেষ মেয়াদের পরিসমাপ্তি ঘটবে। কিউবা একজন নতুন প্রেসিডেন্ট পাবে।’

গার্ডিয়ান জানিয়েছে, বুধবারই (১৮ এপ্রিল) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার কথা রয়েছে। ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলের কাছে রাউল দায়িত্ব হস্তান্তর করবে বলে গুঞ্জন রয়েছে। 

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম