অস্ত্র তৈরিতে কারও অনুমতির তোয়াক্কা করবে না ইরান: রুহানি

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ১৮:৩৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৯:৪১

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, প্রতিরক্ষা শক্তি গড়ে তোলার যাবতীয় অধিকার ইরানের রয়েছে। ফলে নিজের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অস্ত্র তৈরিতে তেহরান কারও অনুমতির জন্য বসে থাকবে না। বুধবার ইরানের সশস্ত্র বাহিনী দিবসের সেনা সমাবেশ ও কুচকাওয়াজে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অস্ত্র তৈরিতে কারও অনুমতির তোয়াক্কা করবে না ইরান: রুহানি হাসান রুহানি বলেন, কোনও দেশে আগ্রাসন চালানোর ইচ্ছা ইরানের নেই। তেহরান কারও স্বার্থ ক্ষুণ্ন করার চিন্তা করে না। বরং ইরান সবসময়ই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তরিক ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্ত্রের বন্যা বইয়ে দেওয়া এবং এ অঞ্চলের সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন রুহানি।

তিনি বলেন, নিজ স্বার্থের জন্য আমাদের অঞ্চলকে অস্ত্রভাণ্ডারে পূর্ণ করা বন্ধ করতে আমি তাদের প্রতি আহ্বান জানাই। একমাত্র কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়েই এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

সশস্ত্র বাহিনী দিবসের এ আয়োজনে প্রেসিডেন্ট ছাড়াও ইরানের সেনা, বিমান, নৌ ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর শীর্ষ পর্যায়ের কমান্ডাররা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে দেশটির সামরিক খাতে অর্জিত সাফল্য নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম