বিশ্ব ভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধনে মোদির উপস্থিতি চায় বাংলাদেশ

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ১৬:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৬:৫০
image

মে মাসের শেষ নাগাদ বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে চায় বাংলাদেশ। আর এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিও দেখতে চায় ঢাকা। বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি জানিয়েছে।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি
বিশ্ব ভারতীর বাংলাদেশ ভবনে একটি জাদুঘর রয়েছে।  বাংলাদেশের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথের সম্পর্ক,মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত সম্পর্ক তুলে ধরতে বাংলাদেশ সরকারের অর্থায়নে এই ভবন প্রতিষ্ঠা করা হচ্ছে। বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর টাইমস অব ইন্ডিয়াকে বলেন,‘মে’র শেষ দিকে আমরা এই ভবন উদ্বোধন করতে চাই। আমাদেরকে বলা হয়েছে যে বিশ্ব ভারতীর কনভেশনে যোগ দিতে শিগগিরই সেখানে আসবেন ভারতের প্রধানমন্ত্রী। আমরা ভবন উদ্বোধনের দিন-ক্ষণ এমনভাবে এমনভাবে নির্ধারণ করতে চাই যেন দুই প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।’

আসাদুজ্জামান নূর আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের প্রধানমন্ত্রী অংশ নিলে তা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হবে।

বিশ্ব ভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকালি সেনও একে বড় ঘটনা হবে বলে উল্লেখ করেছেন। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন,  ‘রবীন্দ্রনাথ হলেন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে একটি বন্ধন। আমরা প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও নিশ্চিত হতে পারিনি। কিন্তু দুই প্রধানমন্ত্রী যদি একই সঙ্গে বাংলাদেশ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন তাহলে তা হবে বিশ্ব ভারতীর জন্য একটি বড় ঘটনা।’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত। ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ১৯৫১ সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম