ক্যারিবিয়ান অভিবাসীদের ক্ষতিপূরণের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ০৫:২৬আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৬:৪০

ক্যারিবিয়ান যুদ্ধ পরবর্তী অভিবাসীদের ক্ষতিপূরণর বিষয়টি বিবেচনা করবে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তাদের ভুলভাবে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ক্যারিবিয়ান অঞ্চল থেকে হাজার হাজার শ্রমিককে যুক্তরাজ্যে আনা হয়। তাদের কিছু উত্তরাধিকারীদের এখনও বর্তমানে দেশের কঠোর অভিবাসন নীতির দোহাই দিয়ে কাজ থেকে বিরত রাখা হচ্ছে। তবে কিছুক্ষেত্রে এসব ক্যারিবিয়ান অভিবাসীদের স্বাস্থ্য সেবা দেওয়া হয় না। তাদের কাজ করা থেকে বিরত থাকতে ও তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

কমনওয়েল নেতৃবৃন্দের সামনে দেওয়া এক বক্তব্যে থেরেসা মে বলেন, ‘যুক্তরাজ্যের যা প্রয়োজন হবে তাই করা হবে। এর মধ্যে ‘উইনদ্রুশ’ বা ক্যারাবিয়ান অভিবাসীদের উত্তরাধিকারীরা বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পাওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে উদ্বিগ্নতা ও সমস্যা সমাধানের জন্য এসব উদ্যোগ নেওয়া হবে’।

মে বলেন, ‘এই মানুষগুলো ব্রিটিশ নাগরিক। তারা আমাদেরই অংশ। তারা ব্রিটেন গড়তে সহায়তা করেছেন আর তাদের অবদানের কারণেই আমরা এখনও শক্তিশালী আছি।’

/আরএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম