কাবুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ১৪:৪৮আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৫:০৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জনেরও বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে তালেবান এই হামলায় দায় অস্বীকার করলেও অন্য কোনও গ্রুপ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কাবুল পুলিশের এক উপদেষ্টার বরাতে ৪ জন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর দেয়। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।
হামলার পর স্বজনদের আহাজারি রবিবার সকালে পশ্চিম কাবুলের দাস্ত-এ-বাচরি এলাকার ভোটার নিবন্ধন কেন্দ্রে ওই হামলা চালানো হয়। ওই এলাকায় মূলত শিতি হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাস।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভোটার নিবন্ধন কেন্দ্রটির কাছে ভিতরে ঢোকার অপেক্ষারত ভীড়ের মধ্যে বিস্ফোরণ ঘটানো হলে এই হতাহতের ঘটনা ঘটে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিকব দানেশ জানান, পায়ে হেঁটে হামলাকারী সেখানে আসে। চলতি বছরের সংসদ নির্বাচন উপলক্ষে সেখানে কর্মকর্তারা ভোটারদের নিবন্ধন কার্ড বিতরণ করছিলেন।

এর আগে কাবুল পুলিশের উপদেষ্টা আসমত স্টানেকজাই জানান, ওই ঘটনায় অন্তত চারজন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

কাবুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখতে পাওয়ার কথা জানিয়ে রয়টার্স বলছে, এসব ছবিতে নারীসহ চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণে একটি গাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বছরের অক্টোবরে আফগানিস্তানে বহুল প্রত্যাশিত সংসদ ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের বিরোধী সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশটিতে অনেক বেশি সক্রিয়। আফগান সরকার তাদের শান্তি আলোচনায় বসার আহ্বান জানালেও এখনও তা শুরু হয়নি। নির্বাচন ঘিরে আরও হামলার আশঙ্কা করছে আফগান সরকার।

 

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি