ফিলিস্তিনি বিজ্ঞানীর সন্দেহভাজন হত্যাকারীরা এখনও মালয়েশিয়ায় রয়েছে: পুলিশ

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৮, ১১:৫৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১১:৫৮

ফিলিস্তিনি বিজ্ঞানী ফাদি আল বাতশের সন্দেহভাজন দুই খুনি এখনও মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সন্দেহভাজনদের একজনের পরিষ্কার ছবি প্রকাশের পর তারা এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে সন্দেহভাজন হত্যাকারীর ছবি প্রকাশ করেন মালয়েশিয়ান পুলিশ প্রধান

শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মসজিদে ফজরের নামাজ আদায়ে বাসা থেকে বের হলে ৩৫ বছর বয়সী ফাদি আল-বাতশ নামে এক ফিলিস্তিনি বিজ্ঞানীকে গুলি করে হত্যা করা হয়। নিহত ওই বিজ্ঞানী ফিলিস্তিনের এনার্জি সেক্টরের উন্নয়নে কাজ করছিলেন। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান ফাদি। তার মাথায় এবং শরীরে অন্যান্য অংশে ১০টি গুলি করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ। ফাদিকে হত্যার জন্য ইসরাইয়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছেন তার বাবা। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে মালয়েশিয়া কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ফুজি হারুন সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে ৯ মিনিটের দূরুত্ব থেকে একটি কুয়াসাকি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেখান থেকে পুলিশ সন্দেহভাজনদের একজনের একটি ছবি চিহ্নিত করতে পেরেছে। তিনি বলেন, সন্দেহভাজনরা গত জানুয়ারি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় প্রবেশ করে। কিন্তু তারা কোন দেশের নাগরিক ও কোন দেশ থেকে এসেছে তা জানা যায়নি। হারুন বলেন, আমাদের বিশ্বাস সন্দেহভাজনরা এখনও দেশের মধ্যেই রয়েছে। আমরা এখনও তাদের চিহ্নিত করতে পারিনি। কিন্তু আমাদের সন্দেহ, মালয়েশিয়ায় প্রবেশের সময় কিংবা এখানে অবস্থানকালে তারা ভুয়া পরিচয় ব্যবহার করেছে।

মালয়েশিয়ায় ফিলিস্তিনি বিজ্ঞানীর সন্দেহভাজস হত্যাকারীর নতুন ছবি

মালয়েশিয়ান কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী কম্পিউটার ব্যবহার করে সন্দেহভাজনদের ছবি প্রকাশ করছে। প্রত্যক্ষদর্শীদের মতে, শেতাঙ্গ লোক দুইটি মধ্যপ্রাচ্য অথবা ইউরোপিয়ান নাগরিক। একজন সন্দেহভাজনের নতুন ছবিতে দেখা গেছে, শেতাঙ্গ লোকটির মাথায় ঢেউ খেলানো কালো চুল ও মুখে হালকা দাড়ি রয়েছে।

মালয়েশিয়ার সহকারী প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি শনিবার বলেছিলেন, সন্দেহভাজনরা ইউরোপিয়ান ও একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। আর ফিলিস্তিনি জাতিমুক্তি আন্দোলনের সংগঠন বিজ্ঞানী ফাদি আল বাতশকে নিজেদের সদস্য দাবি করে অভিযোগ করেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে।

মালয়েশিয়ার পুলিশ প্রধান হারুন বলেন, হত্যাকাণ্ডটি দেখে মনে হয়, খুবই পেশাদারিত্বের সঙ্গে খুনটি করা হয়েছে। তবে এ ঘটনায় মোসাদ জড়িত কিনা তা নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম