ফিলিস্তিনের স্কুলে ইসরায়েলি তাণ্ডব ‘যুদ্ধাপরাধের’ শামিল: এইচআরডব্লিউ

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৮, ২০:৪৩আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ২১:০১

ফিলিস্তিনের পশ্চিম তীরের স্কুলগুলোতে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বৈষম্যমূলক ব্যবস্থার অংশ হিসেবে ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে সংস্থাটি। ২৫ এপ্রিল বুধবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করেছে এইচআরডব্লিউ।

ফিলিস্তিনের স্কুলে ইসরায়েলি তাণ্ডব ‘যুদ্ধাপরাধের’ শামিল: এইচআরডব্লিউ প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের পক্ষ থেকে পশ্চিম তীরে স্কুল নির্মাণের অনুমতি চাওয়া হলেও ইসরায়েল বারবার তা প্রত্যাখ্যান করেছে। ফলে বিনা অনুমতিতে নির্মিত স্কুলগুলো তারা গুঁড়িয়ে দিচ্ছে। এটা হাজার হাজার ফিলিস্তিনির শিক্ষা গ্রহণকে আরও কঠিন বা অসম্ভব করে তুলেছে।

৪৪টি স্কুল আংশিক বা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার ঝুঁকিতে রয়েছে। কেননা ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, সেগুলো অবৈধভাবে তৈরি করা হয়েছে।

২০০৯ সালের ৩১ মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেনিয়ামিন নেতানিয়াহু। তার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে পাঁচ হাজার ৩৫১টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের হিসাবে, ভবন নির্মাণের অনুমতি না পাওয়ায় বাস্তুচ্যুত হয়েছেন সাত ৯৮৮ ফিলিস্তিনি। এর মধ্যে চার ১০০টি শিশুও রয়েছে।

স্কুল ভাঙচুর ছাড়াও নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর সশস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তাদের তাণ্ডব থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। ২৪ এপ্রিল মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে পা হারায় ১২ বছরের এক ফিলিস্তিনি শিশু। দখলদার সেনাদের ছোড়া একটি গুলি তার পায়ে আঘাত হানে। আহত অবস্থায় দুইটি ভিন্ন হাসপাতালে নেওয়া হলেও তার পা বাঁচাতে ব্যর্থ হন চিকিৎসকরা। ফলে অস্ত্রোপচারের মাধ্যমে এটি কেটে বাদ দিতে হয়। আহত শিশুটির নাম আবদেল রহমান নওফল। বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় তার আর্তনাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

পা হারানো আবদেল রহমান নওফল সাংবাদিকদের জানান, তার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। এখন এ অবস্থাতেও সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করে যাবেন তিনি।

গত মার্চ থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছে অন্তত ৫০০ শিশু-কিশোর। এমনকি নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করার পর উল্লাসরত ইসরায়েলি সেনাদের ভিডিও পর্যন্ত অনলাইনে ছড়িয়ে পড়েছে। গত ১৩ এপ্রিল শুক্রবার বিকেলে পশ্চিম তীরের নেবালুস শহরের দক্ষিণে মাদামা গ্রাম থেকে ভিডিওটি ধারণ করে ইসরায়েলি মানবাধিকার সংগঠন বিটিসিলেম। ওই দিন সকালে গ্রামটির পূর্বদিকের প্রবেশপথে ব্যারিকেড দেয় ইসরায়েলি বাহিনী। বিকেলে স্থানীয়রা গ্রামে ঢোকার জন্য ব্যারিকেড সরাতে গেলে সংঘর্ষ শুরু হয়। গ্রামবাসী ব্যারিকেড সরানোর সময় ১১ জনের মতো ইসরায়েলি সেনা ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা প্রায় ৫০-৮০ মিটার দূর থেকে সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। জবাবে সেনাসদস্যরা চেতনানাশক গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। ওই ঘটনায় সাত বিক্ষোভকারী আহত হন। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ভিডিওতে দেখা যায়, তিনজন ইসরায়েলি সেনা নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করার সবচেয়ে উপযুক্ত সময় নিয়ে শান্তভাবে আলোচনা করছে। তাদের মধ্যে একজন বিক্ষোভকারীরা আরও কাছে এলে গুলি চালানোর নির্দেশ দেয়। ওই সেনা বলে,  ‘আমাদের শুধু একটা ভালো আঘাত করতে হবে। তাতেই হবে। এতে তাদের পাথর ছুড়ে মারার শিক্ষা হয়ে যাবে।’ এরপর একজন সেনা এক বিক্ষোভকারীকে গুলি করার পর উল্লাস করে উঠে। ওই সময় সে বিক্ষোভকারীদের গালাগালিও করে। সূত্র: এইচআরডব্লিউ, মিডল ইস্ট মনিটর।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম