ইসরায়েলি ‘আয়রন ডোম’ কিনছে সৌদি আরব?

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০১৮, ১৬:৪২আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৭:৩৮
image

এক সুইস পত্রিকাকে উদ্ধৃত করে তেহরানভিত্তিক পার্সটুডে খবর দিয়েছে, সৌদি আরব ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘আয়রন ডোম’ কেনার পরিকল্পনা নিয়েছে। সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রচেষ্টা চলমান থাকা অবস্থায় এ খবর জানা গেল।

ইসরায়েলি আইরন ডোম সুইস পত্রিকা বাসলার যেইতুং-কে (Basler Zeitung) উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, সৌদি বিশেষজ্ঞরা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত একটি সমরাস্ত্র প্রদর্শনীতে আয়রন ডোমের কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন। তাদের দাবি, অদূর ভবিষ্যতে রিয়াদ কর্তৃক ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।

সুইস দৈনিককে উদ্ধৃত করে খবরে আরো বলা হয়েছে, সৌদি বিশেষজ্ঞরা আয়রন ডোম ছাড়া ইসরায়েলে তৈরি আরো কিছু সমরাস্ত্র কেনারও চিন্তাভাবনা করছেন। এসব অস্ত্রের মধ্যে রয়েছে, ট্যাংকে স্থাপনযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা ‘ট্রফি অ্যাকটিভ প্রোটেকশন’। শত্রুপক্ষের নিক্ষিপ্ত রকেটসহ অন্যান্য প্রোজেক্টাইল শনাক্ত করে তা ধ্বংস করে দিতে এ ব্যবস্থা ট্যাংকে বসানো হয়।

পার্সটুডের খবরে বলা হয়েছে, ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞ মহলে যথেষ্ট সংশয় রয়েছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক থিওডোর এ. পোস্টোলকে উদ্ধৃত করে তারা দাবি করেছে, ওই বিশেষজ্ঞ বলেছিলেন, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দিক দিয়ে আয়রন ডোমের কার্যকারিতা শতকরা পাঁচ ভাগেরও কম।

/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম