কাবুলে হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে ছিলেন বিবিসির আহমেদ শাহ

বিদেশ ডেস্ক
০১ মে ২০১৮, ০৯:১০আপডেট : ০১ মে ২০১৮, ০৯:১৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে আইএসের হামলায় নিহতদের মধ্যে ছিলেন বিবিসির সাংবাদিক আহমেদ শাহ। সোমবার জোড়া ওই আত্মঘাতী হামলায় নিহত হন ২৯ জন। প্রাণ হারান এএফপির ফটোসাংবাদিক শাহ মারাইও।

বিবিসির সাংবাদিক আহমদ শাহ এক বিবৃতিতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পরিচালক জেমি অ্যাঙ্গাস বলেন, আহমেদ শাহ একজন সম্মানিত ও জনপ্রিয় সাংবাদিক ছিলেন। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা অপূরণীয় ক্ষতি। আহমেদ শাহের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা।’

সোমবার (৩০ এপ্রিল) সকাল আটটার দিকে কাবুলের শাসদারাক এলাকায় আফগান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে প্রথম বিস্ফোরণটি হয়। মোটরসাইকেল আরোহী এক দুর্বৃত্ত প্রথম বিস্ফোরণটি চালায়। পরে বিস্ফোরণের খবর সংগ্রহ করতে সাংবাদিক ও চিকিৎসাকর্মীরা জড়ো হলে সেখানে আবারও হামলা চালানো হয়। দ্য আফগান জার্নালিস্টস সেফটি কমিটি জানিয়েছে, দ্বিতীয় বিস্ফোরণে ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। 

আফগানিস্তানেরটেলিভিশন চ্যানেল ওয়ান টিভি জানিয়েছে তাদের রিপোর্টার গাজি রাসুলি এবং ক্যামেরাপার্সন নওরোজ আলি রজবি ওই হামলায় নিহত হয়েছেন। রেডিও ফ্রি ইউরোপের দারি ভাষার সংস্করণ আজাদি রেডিও জানিয়েছে তাদের দুই কর্মী নিহত হওয়ার কথা। এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ফটোগ্রাফার বিস্ফোরণে আহত হয়েছেন। টোলো নিউজ জানিয়েছে, আরও দুই সাংবাদিক দ্বিতীয় বিস্ফোরণে আহত হয়েছেন।

বিবিসি ওয়াল্ড সার্ভিস জানান তারা আহমেদের পরিবারের জন্য যা করা সম্ভব সবই করার চেষ্টা করছেন।  খোস্ট পুলিশ প্রধান আব্দুল হান্নান বলেন, তাকে কে গুলি করেছে তা এখনও জানতে পারেননি তারা। এই বিষয়ে তদন্ত চলছে।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম