উত্তর কোরিয়া বৈঠকের সময় ও স্থান ঠিক হয়েছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৮, ০১:৪৭আপডেট : ০৬ মে ২০১৮, ০৯:৩২

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বহুল প্রতীক্ষিত বৈঠকের সময় ও স্থানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই এই সিদ্ধান্ত সবাইকে জানানো হবে বলেও তিনি জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়া বৈঠকের সময় ও স্থান ঠিক হয়েছে: ট্রাম্প

এই সপ্তাহের শুরুতে ট্রাম্প উত্তর ও দক্ষিণ কোরিয়ার অসামরিকীকৃত এলাকা অর্থাৎ ডিএমজেড চমৎকার স্থান হতে পারে বলে মন্তব্য করেছিলেন। একই সময় সিঙ্গাপুরকেও বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে ধরা হয়েছিল। তবে শুক্রবার হোয়াইট হাউস থেকে টেক্সাস সফর শুরুর আগে তিনি বলেন, ‘আমরা এখন তারিখ ও স্থান নির্ধারণ করেছি। আমরা দ্রুতই তা ঘোষণা করতে যাচ্ছি’।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ট্রাম্প ও কিমের গত কয়েক মাস উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কিন্তু কিম হঠাৎ বিস্ময়করভাবে নিজের অবস্থান পরিবর্তন করার পর এই বৈঠকের পরিকল্পনা করা হয়। এর ফলে কোরীয় উপদ্বীপে পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে।  

উত্তর ও দক্ষিণ কোরিয়া ১৯৫০ সাল থেকেই কৌশলগত যুদ্ধে লিপ্ত রয়েছে। কিন্তু গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠক করেন কিম জং উন। তারা ৬৫ বছর আগে করা যুদ্ধবিরতির পরিবর্তে নতুন শান্তিচুক্তি করতে একমত হয়েছেন। ওই বৈঠকের পর ট্রাম্প-কিম বৈঠকের প্রস্তুতির কারণে শান্তি প্রক্রিয়ায় নতুন গতি এসেছে। বৈঠকে পরমাণু অস্ত্র ত্যাগ করতে উত্তর কোরিয়ার ওপর ট্রাম্প চাপ দেবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার বক্তব্য প্রদানকালে উত্তর কোরিয়ায় আটক থাকা তিন মার্কিন নাগরিকের মুক্তির ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের অনেক বাস্তব কথা হয়েছে। আর ইতোমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আমার মনে হয়, আপনারা অনেক ভাল কিছু দেখতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার কাছে কিম হাক সং, কিম সাং-ডুক ও কিম ডং-চুলের মুক্তির দাবি জানিয়ে আসছে। খবরে বলা হয়েছে, দুইপক্ষই তাদের মুক্তির ব্যাপারে একটি চুক্তিতে আসতে বেশ অগ্রসর হয়েছে। ট্রাম্প আরও বলেন, কোরিয়া সমঝোতার অংশ হিসেবে তিনি দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি কমানোর বিষয়টি বিবেচনা করছেন না। তিনি বলেছেন, সেনাদের বিষয়ে কোনও আলোচনা হবে না।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম