যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অগ্ন্যুৎপাতের মধ্যেই শক্তিশালী ভূমিকম্প

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৮, ২১:৪৬আপডেট : ০৫ মে ২০১৮, ২২:০২

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউন্ট কিলাউয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মধ্যেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত এক সপ্তাহে ওই এলাকায় অন্তত ১০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ শনিবার আগ্নেয়গিরির দক্ষিণ-পূর্ব দিকে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অগ্ন্যুৎপাতের মধ্যেই শক্তিশালী ভূমিকম্প এর আগে অগ্ন্যুৎপাত শুরুর পর স্থানীয় পর্যায়ে জরুরি অবস্থা জারি করা হয়। আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে কমিউনিটি সেন্টারগুলো। সেখানকার সিভিল ডিফেন্স এজেন্সি এক টুইট বার্তায় জানিয়েছে, খালি করে করে ফেলা আবাসিক এলাকায় বিপজ্জনক মাত্রায় বিষাক্ত সালফার-ডাই অক্সাইড গ্যাসের উপস্থিতি রয়েছে।

অগ্ন্যুৎপাতের ভয়াবহতায় এরইমধ্যে ঝুঁকিতে থাকা এক হাজার ৭০০ বাসিন্দাকে উপদ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। টুইটারে দেওয়া এক পোস্টে হাওয়াইয়ের গভর্নর ডেভিড আইজি বলেছেন, বাসিন্দাদের সরিয়ে নিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’। এ টিমকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড।

স্থানীয় একজন বাসিন্দা জানান, ওই এলাকায় বসবাস শুরুর পর গত ১৪ বছরে এই প্রথম তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পের পর মাউন্ট কিলাউয়েতে অগ্ন্যুৎপাত শুরু হয়। তবে সবচেয়ে সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত হানে শনিবার।

কিলাউয়ে আগ্নেয়গিরির পাশে গত সপ্তাহে ‘পু ও’ নামের একটি জ্বালামুখ ভেঙে পড়লে আগ্নেয়গিরির লাভা উপচে পড়ে সংলগ্ন আবাসিক এলাকা পর্যন্ত পৌঁছে যায়। অগ্ন্যুৎপাতের শঙ্কায় গত সপ্তাহে কর্মকর্তারা সেখানকার বাসিন্দাদের সতর্ক করেন।

মাইজা স্টেনব্যাক নামের একজন প্রত্যক্ষদর্শী বিবিসি’কে জানান, এক মাইল দূর থেকেও অগ্ন্যুৎপাতের শব্দ শোনা যাচ্ছে, এর তীব্রতা টের পাওয়া যাচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম