আটলান্টিকে ফের যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৮, ২২:৩৬আপডেট : ০৫ মে ২০১৮, ২২:৪৩

মার্কিন স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে আটলান্টিক মহাসাগরে ফের দ্বিতীয় নৌবহর প্রতিষ্ঠা করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। শুক্রবার মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে ভেঙে দেওয়ার সাত বছর পর আবারও গঠিত হচ্ছে বহরটি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আটলান্টিকে ফের যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক প্রভাব মোকাবিলার লক্ষ্যেই অর্ধযুগেরও বেশি সময় পর নতুন করে আবারও বহরটি গঠন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতার যুগে আমরা আবারও ফিরে গেছি। নিরাপত্তা পরিবেশ অব্যাহতভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জটিল হয়ে উঠায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। এটি আমাদের জাতীয় প্রতিরক্ষা কৌশলকে পরিষ্কার করছে। দ্বিতীয় নৌবহর পূর্ব উপকূল এবং আটলান্টিক মহাসাগরের উত্তরাঞ্চলে নির্ধারিত জাহাজ, বিমান ও অবতরণ বাহিনীগুলোর কার্যক্রম ও প্রশাসনিক দেখভাল করবে। এ সংক্রান্ত বিষয়গুলো তাদের অধীনে থাকবে।

নতুন করে দ্বিতীয় নৌবহরের ঘোষণা এলেও এখনও পর্যন্ত এর কোনও চূড়ান্ত রূপরেখা পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আনুমানিক দুই হাজার সদস্যের এই নৌবহরের কমান্ড সেন্টার হবে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোকে।

উল্লেখ্য, খরচ কমানো এবং অন্যান্য কাঠামোগত বিষয় বিবেচনায় রেখে ২০১১ সালে দ্বিতীয় নৌবহর বিলুপ্ত করে যুক্তরাষ্ট্র। তবে নতুন করে এটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রতিরক্ষা কৌশলের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম