ইসরায়েলে ক্রীড়া আসরে আমিরাত ও বাহরাইনের দল, তীব্র প্রতিক্রিয়া ফিলিস্তিনিদের

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৮, ১০:১৫আপডেট : ০৭ মে ২০১৮, ১০:৩২

শুক্রবার থেকে ইসরায়েলে শুরু হওয়া ১০১ তম গিরো দ্য ইটালিয়া সাইকেল প্রতিযোগিতায় আমিরাত ও বাহরাইন দল পাঠানোয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি অলিম্পিক কমিটি দেশ দুটিকে তাদের দল প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছে, এই প্রতিযোগিতায় আরব দেশগুলোর অংশগ্রহণ আন্তর্জাতিক আইনকে অস্বীকার করা দখলদার ইসরায়েলের জন্য ফ্রি সার্ভিস বলে বিবেচিত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই কবর জানিয়েছে। ইসরায়েলে শুরু হয়েছে বিশ্ব বিখ্যাত একটি সাইকেল প্রতিযোগীতা
প্রথমবারের মতো ইউরোপের বাইরে গিরো দ্য ইটালিয়া নামের এই সাইকেল প্রতিযোগিতার একটি অংশ অনুষ্ঠিত হচ্ছে। ২১ দিনের এই প্রতিযোগিতা শুক্রবার জেরুজালেম থেকে শুরু হয়ে সপ্তাহ জুড়ে হাফিয়া থেকে তেল আবিব এবং বির শেভা থেকে এইলাত পর্যন্ত চলবে। ইসরায়েলের অংশ শেষ হওয়ার পর ইটালিতে চলবে এই প্রতিযোগীতা।অংশ নিচ্ছেন ২২ টি দলের ১৭৬ জন সাইক্লিস্ট। ইতালির রাজধানী রোমে শেষ হবে।  ইসরায়েলে এই প্রতিযোগীতার আয়োজনকে চলমান অপরাধমূলক কর্মকান্ডকে আড়াল করবার প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা।

রবিবার ফিলিস্তিনি অলিম্পিক কমিটি এক বিবৃতিতে বাহরাইন ও আমিরাতের সাইক্লিস্টদের ইসরায়েলে অনুষ্ঠিত প্রতিযোগীতা থেকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করা হলে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ ও প্রস্তাবকে অস্বীকার করে ফিলিস্তিনি আরব জনগণের জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র স্থাপনের অধিকারকে অস্বীকার করা ইসরায়েলের প্রতি তা ফ্রি সার্ভিস বলে বিবেচিত হবে।

এই প্রতিযোগিতাকে সামনে রেখে একটি ওয়েবাসাইট নির্মাণ করেছেন ফিলিস্তিনি অধিকার কর্মীরা। তাতে গিরো দ্য ইটালিয়ার রুট হিসেবে ব্যবহৃত রাস্তা চিহ্নিত করে দেখানো হয়েছে ইসরায়েলের হাতে নিশ্চিহ্ন হয়ে যাওয়া প্রায় পাঁচশো ফিলিস্তিনি গ্রামের ওপর দিয়ে সাইকেল চালাতে হবে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র স্থাপনের সময় এসব ঐতিহাসিক গ্রাম ধ্বংস করা হয়েছিল। ওই ওয়েবসাইটে বলা হয়েছে, ক্রীড়া আসরের নামে নিজেদের চালানো বর্বরতা আড়াল করতে চাইছে ইসরায়েল। খবরের বরাত দিয়ে বলা হয়েছে এই প্রতিযোগীতা ঘিরে প্রচারণা চালানোর জন্য প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করছে ইসরায়েল।

গিরো দ্য ইটালিয়ার নামের এই প্রতিযোগিতায় গাজা উপত্যকার কয়েক কিলোমিটার দূর দিয়ে সাইকেল চালাবেন প্রতিযোগীরা। এই উপত্যকাতেই গত কয়েকদিনে প্রায় ৫০ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। আহত করা হয়েছে প্রায় ৭ হাজার ফিলিস্তিনিকে।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম