চতুর্থবারের মতো রুশ প্রেসিডেন্ট হিসেবে পুতিনের শপথ

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৮, ১৫:৩৬আপডেট : ০৭ মে ২০১৮, ১৯:০২
image

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে বিজয় লাভের পর সোমবার (৭ মে) অনুষ্ঠিত হয় শপথগ্রহণের আনুষ্ঠানিকতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুতিনের শপথকে কেন্দ্র করে বিক্ষোভের আশঙ্কায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন ছিল। এরইমধ্যে ১৯টি শহরে ১০০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

ভ্লাদিমির পুতিন
পুতিন ২০০০ সালে প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। টানা দুবারে আট বছর এই দায়িত্ব পালনের পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী হতে পারেননি তিনি। কারণ, রাশিয়ার সংবিধান অনুযায়ী পর পর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকা সম্ভব না হওয়ায় তাকে এই বদল আনতে হয়েছে। ওই বছর দিমিত্রি মেদভেদেভ রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং পুতিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর ২০১২ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আবার পুতিন প্রার্থী হন এবং জয়লাভ করেন। কখনও প্রধানমন্ত্রী আবার কখনও প্রেসিডেন্ট হিসেবে গত ১৮ বছর ধরে ক্ষমতায় আছেন তিনি। সোমবারের শপথগ্রহণের মধ্য দিয়ে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি।

রুশ সংবিধান অনুযায়ী একজন রাজনীতিক ছয় বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের এই মেয়াদ ছিল চার বছর। ওই বছর তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের শাসনামলে এই মেয়াদকাল চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়।গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। এখন পর্যন্ত এটাই তার সর্বোচ্চ ভালো নির্বাচনি ফলাফল। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নানা অনিয়ম প্রত্যক্ষ করেছে বলে খবর দিয়েছে বিবিসি। অবশ্য আগের নির্বাচনগুলোতেও পুতিনের পক্ষে ব্যালট জালিয়াতির অভিযোগ ছিল। 

পুতিনের শপথকে সামনে রেখে গত শনিবার (৫ মে) মস্কোসহ বিভিন্ন শহরে পুতিন বিরোধীদের বিক্ষোভে দাঙ্গা পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়েছে। মস্কো থেকে বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। রাশিয়ার বিরোধীরা পুতিনের বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করে থাকেন। তাদের ভাষায়, বিরোধীদের সংসদের বাইরে রাখতে পুতিন ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ চালু করেছেন।

/এফইউ/.
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক