সিরিয়ায় রুশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৮, ০৯:৪৭আপডেট : ০৮ মে ২০১৮, ০৯:৫১

সিরিয়ার পূর্বাঞ্চলে একটি রুশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। কেএ-৫২ নামের ওই হামলাকারী হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

রুশ সামরিক হেলিকপ্টার

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ সোমবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চল দিয়ে পুর্বপরিকল্পিত ফ্লাইটের সময় রুশ কেএ-৫২ বিমানটি বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটই নিহত হয়েছেন।’ কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়। নিহত দুই পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কেএ-৫২ এলিগেটরটি একটি সশস্ত্র হেলিকপ্টার। এটা থেকে ভূমিতে হামলা চালানোর পাশাপাশি নিয়মিত নজরদারি রাখা সম্ভব। সূত্র: স্পুটনিক নিউজ।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম