ইরানকে ভয়াবহ পরিণতি বরণের হুঁশিয়ারি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৮, ২৩:০৫আপডেট : ০৯ মে ২০১৮, ২৩:১৫

পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর একদিনের মাথায় ট্রাম্প এমন হুঁশিয়ারি দেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, ইরান পুনরায় তার পরমাণু কর্মসূচি শুরু করলে ট্রাম্প কী করবেন? উত্তরে ট্রাম্প বলেন, ‘ইরানের প্রতি আমার পরামর্শ, তারা যেন পরমাণু কর্মসূচি শুরু না করে। যদি তারা এটি শুরু করে, তাহলে তাদের ভয়াবহ পরিণতি বরণ করতে হবে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ চুক্তি রক্ষা না করলে ইরান পুনরায় তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করবে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থাকে ইউরেনিয়ামের মজুত বাড়াতে এরইমধ্যে নির্দেশ দিয়েছন রুহানি। তবে সংস্থাটিকে এখনই উৎপাদনে না গিয়ে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন তিনি।

ইরানকে ভয়াবহ পরিণতি বরণের হুঁশিয়ারি ট্রাম্পের এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা কিংবা সামরিক হামলার ভয়ে ভীত নয় ইরান। বরং ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণার প্রেক্ষিতে সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে তেহরান।

ট্রাম্প ইরান চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেন, ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর শত্রুরা ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রগুলোর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। কিন্তু ইরান এখন মধ্যপ্রাচ্যের পরাশক্তি এবং ইরানের জনগণ মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা সামরিক হামলার ভয় করে না।

ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, বিভিন্ন সমীকরণে ইরান আজ ভালো অবস্থানে রয়েছে। শত্রু আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল এবং এ অঞ্চলের মার্কিন পুতুল সরকারগুলোর জানা উচিত, হুমকির মুখে ইরানের জনগণ সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও নিজেদের প্রস্তুত রেখেছে।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম