সিরিয়ায় ইরানি স্থাপনায় হামলা ইসরায়েলের

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৮, ০৮:৪৩আপডেট : ১১ মে ২০১৮, ০৮:৫২

সিরিয়ায় ইসরায়েল দখলিকৃত সীমান্তে তেহরানের রকেট হামলার পরে এবার দেশটির ইরানি অবকাঠামোতে হামলা চালিয়েছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। প্রথমবারের মতো এই পাল্টাপাল্টি হামলায় দুই প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।  

সিরিয়ায় ইসরায়েলি রকেট হামলা

প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হস্তক্ষেপ। প্রেসিডেন্ট বাশার আর আসাদকে সমর্থন দিতে সেখানে সেনা মোতায়েন করেছে ইরান ও রাশিয়া। দুইদিন আগেই সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই ইসরায়েল হামলা চালালো।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথান কনরিকাস বলেন, সিরিয়ায় ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সিরীয় আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়ে বিমান ভূপাতিত করতে পারেনি।   

সিরিয়ার সেনাবাহিনী জানায়, ইসরায়েলের হামলায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় অন্তত ২৩ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে বিদেশি সেনাও ছিলেন।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী দাবি করে, দেশটির দখলকৃত সিরীয় ভূখণ্ড গোলান হেইটসে রকেট হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী রেভ্যুলিউশনারি গার্ড বৃহস্পতিবার ভোরে অন্তত ২০টি রকেট ছুড়েছে। এসব রকেটের কয়েকটি ভূপাতিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম