ইরানে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৮, ১১:৩১আপডেট : ১১ মে ২০১৮, ১১:৩৭
image

পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণার ধারাবাহিকতায় ইরানের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ছয় ইরানি নাগরিক ও তিন কোম্পানি  নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। নিষেধাজ্ঞার কারণে এইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোন লেনদেন করতে পারবে না। শুক্রবার এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জারি করে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ।
ইরানে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিতর্কিত কর্মকাণ্ডে আর্থিক সহায়তাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সেক্রেটারি স্টিভেন মনুচিন বলেছেন, নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের রিভল্যুশনারি গার্ডকে (আইআরজিসি) লাখ লাখ ডলার প্রদান করে থাকে। আর ইরানের কেন্দ্রীয় ব্যাংক এতে সহায়তা করে। নিষেধাজ্ঞা আরোপের ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবে না। পূর্বে ইরানি এসব প্রতিষ্ঠান আরব আমিরাতের মধ্যস্থতায় মার্কিন কোম্পানির সঙ্গে লেনদেন করতো।

স্টিভেন মনুচিন বলেন, ইরান ও এর কেন্দ্রীয় ব্যাংক আরব আমিরাতের সহায়তায় মার্কিন ডলার অর্জনের সুযোগের অপব্যবহার করেছে। এই সুযোগে তারা আইআরজিসি’কে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অর্থ সরবরাহ করেছে। এমনকি আঞ্চলিক ছায়াযুদ্ধে নিজেদের মদদপুষ্ট দলকেও অর্থ ও অস্ত্র সরবরাহ করেছে। আমরা আইআরজিসি’র অর্থ সরবরাহ বন্ধ করতে চাই।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম