আজান বন্ধ রাখার ইসরায়েলি সিদ্ধান্ত বর্ণবাদী: ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৮, ১৩:২৫আপডেট : ১৫ মে ২০১৮, ১৩:২৮

সোমবার জেরুজালেমে আজানের ওপর আরোপিত ইসরায়েলি নিষেধাজ্ঞাকে বর্ণবাদী আখ্যা দিয়েছেন জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ আহমেদ হুসেইন। মার্কিন দূতাবাস উদ্বোধন উপলক্ষে এদিন আজান বন্ধ রাখার নির্দেশনা জারি করে ইসরায়েলি কর্তৃপক্ষ।

জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ আহমেদ হুসেইন


ফিলিস্তিনিদের ব্যাপক বিক্ষোভের মধ্যেই সোমবার জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্র। দূতাবাস স্থানান্তরের উৎসবের কথা উল্লেখ করে জেরুজালেম পৌরসভার পক্ষ থেকে এদিন আজান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।  ঘটনার নিন্দা জানিয়েছেন জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ আহমেদ হুসেইন।

মুফতি শেখ মোহাম্মদ আহমেদ হুসেইন এক বিবৃতিতে বলেন, এই বণর্বাদী সিদ্ধান্ত খুবই বিপদজনক এবং সব ধর্মীয় ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব আইনে প্রার্থনার স্বাধীনতার নিশ্চয়তা করা একটি স্বীকৃত বিষয়। তিনি আরও বলেন, যারা আজান শুনলে কষ্ট পান তাদের জেরুজালেম ছেড়ে চলে যাওয়া উচিত।

গত বছরের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের একক রাজধানীর স্বীকৃতি দেন। বিশ্বজুড়ে নিন্দা আর তুমুল প্রতিবাদের মধ্যেও দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তে অনড় থাকে যুক্তরাষ্ট্র। সোমবার ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার প্রতিক্রিয়ায় শেখ মোহাম্মদ বলেন, নাকবা দিবসে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করার বিষয়টি এক ধরনের পরিহাস। ‘ দূতাবাস স্থানান্তর বাস্তবতাকে পরিবর্তন করবে না। আর জেরুজালেম ফিলিস্তিনি রাষ্ট্রের চিরন্তর রাজধানী হিসেবেই থাকবে। ’ বিবৃতিতে মন্তব্য করেন তিনি।

সোমবার দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে জোরালো হওয়া বিক্ষোভ কর্মসূচি পালন করতে সীমান্ত এলাকার ওই বিক্ষোভে অংশ নেন লাখো মুক্তিকামী ফিলিস্তিনি। এদিনের বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৫৮ ফিলিস্তিনি।

/আরএ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম