শিয়াদের গুরুত্বপূর্ণ শহর নাজাফে প্রথমবার নির্বাচিত হলেন কমিউনিস্ট নারী

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৮, ২১:০০আপডেট : ১৬ মে ২০১৮, ২১:০৯

আইএস বিরোধি যুদ্ধে জয়ী হওয়ার পর ইরাকের সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টি থেকে নাজাফে জয়ী হয়েছেন এক নারী। শিয়া ধর্ম তাত্ত্বিকদের কাছে গুরুত্বপূর্ণ এই শহরে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন সুহাদ আল খাতিব। দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ফাতাহ জোটের প্রার্থীকে হারাতে খাতিবের ইরাকি কমিউনিস্ট পার্টি দল জোট বেঁধেছে শিয়াপন্থিদের দল সদরিস্ট মুভমেন্টের সঙ্গে। নির্বাচনি প্রচারণায় সুহাদ আল খাতিব

ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের সঙ্গে লড়াইয়ে বিজয়ের পর ইরাকের দেশব্যাপী সাধারণ নির্বাচনে শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোট দেয় ৪৪.৫ শতাংশ ভোটার। তবে ভোট দেওয়া বেশিরভাগ ভোটার বেছে নিয়েছে শিয়া নেতা মুক্তাদা আল সদরের সাইরুন জোটকে। এই জোটে রয়েছে ইরাকি কমিউনিস্ট পার্টি (আইসিপি) ও অপেক্ষাকৃত ছোট দল ইরাকি রিপাবলিকান পার্টি। সাইরুন জোটের হয়ে নাজাফ থেকে ৯২ হাজার ২৬ ভোট পেয়েছেন খাতিব। আর তেহরান সমর্থিত মিলিশিয়া সদস্যের নিয়ে গঠিত দল ফাতাহ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে।

এই জোটের হয়ে নির্বাচনে অংশ নিয়ে আইসিপি নেতা সুহাদ আল খাতিব। নারী অধিকার ও দারিদ্র বিরোধী কর্মী খাতিব একজন শিক্ষক। আগের কোনও সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই তার।

মিডলইস্ট আইকে খাতিব বলেছেন, আমি ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিলেও নাজাফে মানুষের কাছে ভোট চাইতে যাওয়া দলের অংশ ছিলাম। আমরা নাজাফের ঘিঞ্চি বস্তিতে তাদের কাছে গিয়ে সমস্যার কথা শুনে তাদের সাহায্য করেছি। নির্বাচনে অংশ নেওয়ার কথা আমি ভাবিনি।

তবে নিজের ছাত্র আর সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেয়ে তিনি এবার সাইরুন জোটের টিকেটে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম