বৈঠক সফল হলে কিমের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন থাকবে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৮, ০৯:১৫আপডেট : ১৮ মে ২০১৮, ১৮:০৪

উত্তর কোরিয়া প্রশ্নে বিগত বুশ ও ওবামা প্রশাসনের নীতির ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার শাসক পরিবর্তনের কোনও পরিকল্পনা ছিল না বিগত দুই মার্কিন প্রেসিডেন্টের। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, উত্তরের প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গের বৈঠক সফল হলে তিনি তার সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন যুগিয়ে যাবেন। আসছে ১২ জুন ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ায় উত্তরের পক্ষ থেকে বৈঠকে বসার ব্যাপারে অনিশ্চয়তার কথা জানানো হয়েছে। ট্রাম্প অবশ্য বলছেন, তেমন কোনও অনিশ্চয়তার কথা কিম প্রশাসনের পক্ষ থেকে হোয়াইট হাউসকে জানানো হয়নি।   

বৈঠক সফল হলে কিমের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন থাকবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার জেরে দক্ষিণের সঙ্গে গত বুধবারের (১৬ মে, ২০১৮) শীর্ষ পর্যায়ের সংলাপ স্থগিত করে উত্তর কোরিয়া। দাবি করে, এই সামরিক মহড়া বিভক্ত কোরীয় উপদ্বীপের উষ্ণ সম্পর্কের জন্য হুমকি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে আগামী মাসে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করা হয়।সিঙ্গাপুরে ওই বৈঠক হওয়ার কথা।
হোয়াইট হাউসের বক্তৃতায় ট্রাম্প বৃহস্পতিবার বৈঠকের অনিশ্চয়তার প্রশ্নে বলেন,  ‘আমাদের জানা মতে [বৈঠক প্রশ্নে উ. কোরিয়ার অবস্থানে] কোনও পরিবর্তন হয়নি। আমাদের কিছুই জানানো হয়নি। পরিকল্পনা আগের মতো থাকলে খুবই ভালো। তবে তা একইরকম না থাকলেও খুবই সফল একটি বৈঠক হতে যাচ্ছে আমাদের মধ্যে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিতে ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন বিভক্ত কোরিয়ার উত্তর অংশের দখল নেয়। প্রতিষ্ঠার প্রাথমিক দিনগুলো পার করে ‌১৯৫৩ সালে সোশ্যালিস্ট পার্টি অব কোরিয়া আনুষ্ঠানিকভাবে সেখানকার ক্ষমতা অধিগ্রহণ করে। তখন থেকে এখন পর্যন্ত একই সেই রাজনৈতিক দলই এর শাসন ক্ষমতায় রয়েছে। ১৯৫৩ থেকে ১৯৮০ সাল পর্যন্ত বর্তমান প্রেসিডেন্ট কিমের দাদা কিম সাং (২), ১৯৮০ থেকে ২০১১ পর্যন্ত তার বাবা কিম জং ইয়াই এবং সবশেষ ২০১১ থেকে এখন পর্যন্ত কিম উনের নেতৃত্বে রয়েছে কোরিয়ার উত্তর অংশ। বিগত বুশ প্রশাসন থেকে শুরু করে বারাক ওবামার ২ শাসনকালে উত্তর কোরিয়ার শাসক পরিবর্তনের কোনও নীতিগত অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছেন, তিনিই পূর্বসূরীদের পথেই হাঁটবেন। 
হোয়াইট হাউসের ভাষণে তিনি বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণ প্রশ্নে সফল বৈঠক হলে কিমই তার দেশ পরিচালনায় থাকবেন। তার দেশ অনেক সমৃদ্ধ হবে। ট্রাম্প বলেন ‘আপনি যদি দক্ষিণ কোরিয়ার দিকে তাকান, তবে দেখতে পাবেন যে তাদের ব্যবসায় নিজেদের একটি মডেল দাঁড়িয়ে গেছে। তারা অত্যন্ত পরিশ্রমী এবং দারুণ।’ তেমন করেই উত্তর কোরিয়াকে সমর্থন যুগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম