সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে সরে যাচ্ছে হিজবুল্লাহ

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৮, ১৭:৫৬আপডেট : ২৩ মে ২০১৮, ১৯:২১

সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকে। দারা প্রদেশ থেকে তারা এখন রাজধানী দামেস্কের দিকে যাচ্ছে। এক সূত্রের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, দারার এতমান ও খিরবেত শহর থেকে সরে যাচ্ছে লেবানিজ বাহিনী হিজবুল্লাহ।

সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে সরে যাচ্ছে হিজবুল্লাহ

মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ ওয়েবসাইট মিডলইস্ট মনিটর জানায়, গত তিন দিনে অন্তত তিনটি সামরিক বহর ওই স্থান ত্যাগ করেছে। সিরিয়ার আসাদ বাহিনী ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নিয়েছে।

সিরিয়ার অন্যতম মিত্র ইরান দেশটিতে কয়েকশ সেনা মোতায়েন করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে। এছাড়া ইরানের অর্থায়ন ও সামরিক প্রশিক্ষণপুষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ায় কয়েক হাজার যোদ্ধা মোতায়েন করেছে। এছাড়া ইরাক, আফগানিস্তান ও ইয়েমেন থেকেও ইরান সমর্থিত যোদ্ধারা সিরিয়ায় আসাদ সরকারের হয়ে লড়ছে।

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম