লেবাননকে ২০ কোটি টাকার সামরিক সহায়তা দেবে ইতালি

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৮, ১৯:৪৩আপডেট : ২৩ মে ২০১৮, ১৯:৫৫

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে ২ দশমিক ৪ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে ইতালি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২০ কোটি টাকা। দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য এ অর্থ ব্যয় হবে। মঙ্গলবার লেবাননে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাসিমো মারোত্তি এ তথ্য জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

লেবাননকে ২০ কোটি টাকার সামরিক সহায়তা দেবে ইতালি লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউনের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের এক বৈঠক শেষে এ সামরিক সহযোগিতার ঘোষণা আসে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট দুই দেশ ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে লেবাননের সম্পর্ক অস্বস্তিকর। ২০১৭ সালের নভেম্বরে দেশটির প্রধানমন্ত্রী সাদ আল হারিরি’কে নিজ দেশে ডেকে নিয়ে গৃহবন্দি করে সৌদি কর্তৃপক্ষ। কেড়ে নেওয়া হয় তার মোবাইল ফোন। এক পর্যায়ে লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন হারিরি। উদ্ভূত পরিস্থিতিতে এক পর্যায়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর মধ্যস্থতায় দেশে ফিরতে সমর্থ হন হারিরি। শেষ পর্যন্ত বন্দিদশায় দেওয়া তার ওই পদত্যাগের ঘোষণা কার্যকর হয়নি। এছাড়া দেশটির সশস্ত্র শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহকে নিয়ে সৌদি আরব ও ইসরায়েলের ব্যাপক অস্বস্তি রয়েছে। গত পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয় হিজবুল্লাহ ও তাদের মিত্ররা। এমন পরিস্থিতির মধ্যেই ইতালির সামরিক সহায়তা নিতে যাচ্ছে দেশটি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম