লোহিত সাগরের দিকে এগোচ্ছে ইয়েমেনি বাহিনী

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৮, ২০:০৫আপডেট : ২৩ মে ২০১৮, ২০:০৭

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সহায়তায় লোহিত সাগর উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনী। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে পরপর বেশকয়েকটি লড়াইয়ে জয় পেয়েছে তারা। ইয়েমেনি ন্যাশনাল রেসিস্ট্যান্স ফোর্স ও ব্রিগেড আল-আমালাকাহ বাহিনী এই জয় পায়। 

লোহিত সাগরের দিকে এগোচ্ছে ইয়েমেনি বাহিনী আমিরাতি বার্তা সংস্থা ওয়াম জানায়, আরব জোট সামরিক অভিযান জোরালো করার পর ইয়েমেনি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে জয় পেতে শুরু করে। সম্প্রতি হোদেয়াহ শহরে যুদ্ধ করেছে তারা।

তায়েজের পশ্চিমাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। লোহিত সাগর উপকূলে হুথিদের সব সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এ অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিরোধযোগ্য রোগে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার মানুষের। গৃহহীন হয়েছেন কয়েক লাখ। ভয়াবহ বিমান হামলার তাণ্ডবে দুর্ভিক্ষের মুখে পড়েছেন দেশটির সাধারণ মানুষ।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম