এবার ‍যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার কূটনীতিক প্রত্যাহার

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৮, ০৮:৫৫আপডেট : ২৪ মে ২০১৮, ০৮:৫৮

যুক্তরাষ্ট্রে নিযুক্ত দুই ভেনেজুয়েলান কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ভেনেজুয়েলায় দুই মার্কিন কূটনীতিককে প্রত্যাহার করার সিদ্ধান্তের পর এই অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এবার ‍যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার কূটনীতিক প্রত্যাহার

প্রতিবেদনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই দুই ভেনেজুয়েলান কূটনীতিকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দফতর।

মঙ্গলবার ভেনেজুয়েলা থেকে মার্কিন উপ-রাষ্ট্রদূত টোড রবিনসন ও তার সহকারী ব্রিয়ান নারানজোকে বহিষ্কার করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রবিবার মাদুরো পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচন করায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এর জেরেই তিনি এমন পদক্ষেপ নিলেন।

ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে রবিবারের নির্বাচন বর্জন করে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই নির্বাচনের ব্যাপক সমালোচনা করছে। বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, তাদের সবচেয়ে জনপ্রিয় নেতাদের অংশ নিতে না দেওয়ায় তারা নির্বাচন বর্জন করেছেন।

যুক্তরাষ্ট্রে প্রত্যাহারের নির্দেশে পড়া কূটনীতিকদের একজন ওয়াশিংটনে ভেনেজুয়েলার দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স। আরেকজন হুস্টোনের ভেনেজুয়েলান কনস্যুলেটের কনসাল জেনারেল।

পররাষ্ট্র দফতর জানায়, মাদুরোর ঘোষণার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম