সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় নিহত অন্তত ১২

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৮, ১৮:০৯আপডেট : ২৫ মে ২০১৮, ১৮:২২

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ সরকার সমর্থক যোদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলে চালানো এই হামলায় নিহতদের মধ্যে সবাই বিদেশি। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস  এই তথ্য জানিয়েছে। সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় নিহত অন্তত ১২

সিরিয়ার সরকারের পক্ষে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা ছাড়াও ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর যোদ্ধারা অংশ নিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানী দামেস্কতে সরকার সমর্থক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আন্তর্জাতিক যৌথ বাহিনী পূর্বাঞ্চলীয় এলাকায় আইএসের সঙ্গে যুদ্ধরত সিরীয় সেনাবাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পর্যবেক্ষক সংস্থাটি বলছে, এই হামলার নেপথ্যে ছিল মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। মার্কিন পররাষ্ট্র দফতর পেন্টাগন বলছে, এধরণের কোনও হামলার তথ্য তাদের কাছে নেই।

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম