সৌদি যুবরাজের ‘সংস্কার প্রচারণায় সংশয়ী’ আরও এক মানবাধিকারকর্মী আটক

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৮, ১৪:১১আপডেট : ২৬ মে ২০১৮, ১৪:২৩

প্রখ্যাত মানবাধিকার কর্মী মোহাম্মদ আল বাজাদিকে আটক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। শনিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাকে আটকের খবর জানিয়েছে। সংস্থাটি বলছে, যুবরাজের ‘সংস্কার প্রচারণায় সংশয়ী’দের আটকের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। এর আগে এই অভিযানে দুই নারীকে আটকের খবর জানায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি। সৌদি মানবাধিকারকর্মী মোহাম্মদ আল বাজাদি

গত সপ্তাহে সৌদি সরকার বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগে সাতজনকে আটকের কথা জানায়। ওই সময় জানানো হয়  ‘শত্রু সংস্থাকে’ টাকা দেওয়ার প্রস্তাবের দায়ে আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে।

তখন থেকে চার মানবাধিকারকর্মীকে ছেড়ে দেওয়া হলেও বাকি সাতজন এখনও আটক রয়েছেন। এদের বেশিরভাগই নারী যারা দীর্ঘদিন ধরে নারীদের গাড়ি চালানোর অনুমতি ও অভিভাবক প্রথা বাতিলের দাবিতে সোচ্চার ছিলেন।

সৌদি রাজ ডিক্রির বলে আগামী মাসে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা বাতিলের কথা রয়েছে। এর আগেই আটক হলেন আল বাজিদি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার প্রচারণায় সংশয় প্রকাশ করা অন্যদের সঙ্গে আল বাজিদিকেও আটক রাখা হয়েছে।

সৌদি আরবে নিষিদ্ধ ঘোষিত সৌদি সিভিল অ্যান্ড পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য আল বাজিদি। সংস্থাটি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ সামনে এনে থাকে। এর আগেও আটক হয়েছিলেন আল বাজিদি। কারাগারেও কাটিয়েছেন বেশ কয়েক বছর।

আল বাজিদির আটকের বিষয়ে অ্যামনেস্টির মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালাক সামাহ হাদিদ বলেছেন, সৌদি আরবের মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে আল বাজিদিকে আটকের ঘটনা আরও একটি উদ্বেগজনক খবর। আমরা আটক সব মানবাধিকারকর্মীকে অনতিবিলম্বে মুক্তি দিতে কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম