সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠকের কথা নিশ্চিত করলো উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৮, ০৮:৪৪আপডেট : ২৭ মে ২০১৮, ০৯:১৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাতিল করলেও তা অনুষ্ঠানের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। শনিবার দুই কোরিয়ার শীর্ষ নেতাদের আকস্মিক বৈঠকের পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তারিখ পরিবর্তিত হয়নি। যুক্তরাষ্ট্রের তরফে ওই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কিছু জানানো না হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় সংবাদমাধ্যমে বৈঠকের তারিখ পরিবর্তিত হওয়ার খবরের সমালোচনা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব খবর জানিয়েছে। সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠকের কথা নিশ্চিত করলো উ. কোরিয়া
গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের কাছে লেখা হোয়াইট হাউসের এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়।  এরপরই শনিবার দুই কোরিয়ার শীর্ষ নেতারা বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে যুদ্ধবিরতি গ্রাম পানমুনজোমের উত্তরাংশে মিলিত হন। তাদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে আলোচনার পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ১২ জুনের বৈঠকের বিষয়ে নিশ্চিত করা হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুই কোরিয়ার নেতারা সার্বক্ষনিক যোগাযোগ রেখে চলেছেন। আগামী শুক্রবার (১ জুন) দুই নেতা আবারও মিলিত হতে পারেন বলে জানানো হয় উত্তর কোরিয়ার তরফ থেকে।

এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের তরফ থেকে শনিবার নিশ্চিত করা হয়েছে কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি সম্পন্ন করতে এই সপ্তাহের শেষ নাগাদ মার্কিন কর্মকর্তাদের একটি অগ্রগামী দল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে। বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের তরফে নিশ্চিত না করা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার টুইটারে লিখেছেন, ব্যর্থ নিউইয়র্ক টাইমস অস্তিত্বহীন এক ঊর্ধ্বতন হোয়াইট হাউস কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বৈঠক পুর্নবহাল করা হলেও সময় স্বল্পতা ও প্রয়োজনীয় পরিকল্পনার সীমিত হওয়ায় ১২ জুনে তা হওয়া অসম্ভব।’ আবারও ভুল। সত্যিকার মানুষ ব্যবহার করুন, ফোনে পাওয়া সূত্র নয়।

 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম