জেরুজালেমে দূতাবাস উদ্বোধনে মার্কিন ধনকুবেরের সহায়তা নিয়েছিল গুয়াতেমালা

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৮, ১৯:৩০আপডেট : ২৮ মে ২০১৮, ১৯:৩৭
image

গুয়াতেমালার ইসরায়েলি দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য দেশটির প্রতিনিধি দলকে একটি বিমান দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যাসিনো মুঘল শেলডন অ্যাডেলসন। ওই প্রতিনিধি দলকে ইসরায়েল সফরের জন্য বোয়িং ৭৬৭ বিমানটি দেওয়া হয়। গুয়াতেমালার পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে মার্কিন বার্তা সংস্থা এপি খবরটি জানিয়েছে।

শেলডন অ্যাডেলসন
গত বছরের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের একক রাজধানীর স্বীকৃতি দেন। বিশ্বজুড়ে নিন্দা আর তুমুল প্রতিবাদের মধ্যেও দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তে অনড় থাকে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ব্যাপক বিক্ষোভের মধ্যেই ১৪ মে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্র। এর দুইদিন পর ১৬ মে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করে গুয়াতেমালাও। দূতাবাস স্থানান্তরের কাজে গত সপ্তাহে গুয়াতেমালার কর্মকর্তাদের একটি দল ইসরাযেল গিয়েছিলেন। এর খরচ কারা বহন করেছে তা নিয়ে গুঞ্জন চলছিলো।

গুয়াতেমালার পররাষ্ট্রমন্ত্রী সান্দ্রা জোভেল জানান, গত সপ্তাহে তার দেশের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং অতিথিদেরকে ইসরায়েলে নিয়ে যেতে বিমানটি ব্যবহার করা হয়েছে তা অ্যাডেলসন সরবরাহ করেছিলেন। রেডিও শো কনক্রিটেরিওতে জোভেল এ কথা বলেন। আর এর মধ্য দিয়ে ইসরায়েল সফরের জন্য প্রতিনিধি দলকে কারা অর্থায়ন করেছে তা নিয়ে গুয়াতেমালায় কয়েকদিন ধরে চলমান গুঞ্জনের অবসান হলো।

গুয়াতেমালার মানবাধিকারবিষয়ক প্রসিকিউটর জর্ডান রোডাস বলেন, অ্যাডেলসনের কাছ থেকে সহায়তা নেওয়াটা উদ্বেগজনক। রোডাস বলেন, ‘আপনারা তো জানেন না যে তিনি (অ্যাডেলসন) ব্যক্তিগত স্বার্থ মেটাতে এ কাজ করছে কিনা।’ তবে জোভেলের দাবি, গুয়াতেমালায় জোভেলের কোনও ব্যবসায়িক স্বার্থ নেই। 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম