পুয়ের্তো রিকোতে ঘূর্ণিঝড়ে নিহতের প্রকৃত সংখ্যা ৪ হাজার ৬০০

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৮, ১০:০৮আপডেট : ৩০ মে ২০১৮, ১০:১১

গত বছর পুয়ের্তো রিকোতে হারিকেন মারিয়া আঘাতে ৪ হাজার ৬০০ এরও বেশি মানুষ মারা গিয়েছিলেন বলে দাবি করেছেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সরকারি হিসেবে এই সংখ্যা ছিল মাত্র ৬৪। গবেষকদের দাবি, এর চেয়েও ৭০ গুণ বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন ওই ঝড়ে।

পুয়ের্তো রিকোতে ঘূর্ণিঝড়ে নিহতের প্রকৃত সংখ্যা ৪ হাজার ৬০০ ২০১৭ সালে পুয়ের্তো রিকোতের হারিকেন মারিয়া আঘাত আনে। সেসময় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় দেশটি। সরকারি তথ্যমতে ঝড়ের আঘাতে ৬৪ জনের মৃত্যু হয়েছিল। তবে তারা জানিয়েছে নিহতের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে।

এরপর নিহতের প্রকৃত সংখ্যা জানতে অনুসন্ধানে নামে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।  চলতি বছর জানুয়ারি থেকে মার্চে তিন হাজার বাড়িতে যোগাযোগ করে তারা। সেখান থেকে তথ্য নিয়ে ও নিজেরা অনুসন্ধান করে গবেষকরা জানান, প্রকৃত নিহতের সংখ্যা ৪ হাজার ৬০০ এরও বেশি।

পুয়ের্তো রিকোরো সরকারি কর্মকর্তা কার্লোস মারসেডার এই জরিপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই ভয়াবহ দুর্যোগে অনেক মানুষ মারা গেছেন।  তারা জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি দলকেও এই সংখ্যা যাচাইয়ের অনুরোধ করেছিলেন।

হার্ভাডের গবেষকরা জানান, ঝড়ের আঘাতের তিনমাস পর্যন্ত অসুস্থ ও আহত হয়ে ৬০ শতাংশ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম