ইসরায়েলি সংবাদমাধ্যমের গুজবের শিকার পপ তারকা শাকিরা

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৮, ১৪:১৮আপডেট : ৩১ মে ২০১৮, ১৫:২৩
image

ইসরায়েলি সংবাদমাধ্যমই তেল আবিবে শাকিরার কনসার্টের গুজবটি ছড়িয়েছিল। গত কিছু দিনে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছিল, ৯ জুলাই তারিখে তেল আবিবে পারফর্ম করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এরপর বিডিএস মুভমেন্টসহ মুক্তিকামী ফিলিস্তিনি জনতার পক্ষের বিভিন্ন সংহতি সংগঠন শাকিরাকে কনসার্ট বাতিলের আহ্বান জানায়। একপর্যায়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, গাজা সীমান্তের সাম্প্রতিক ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই কনসার্ট বাতিল করেছেন স্বনামধন্য ওই লাতিন শিল্পী। তবে সোমবার শাকিবার পক্ষে তার ট্যুর প্রোমোটার জানিয়েছে, আদতে ইসরায়েলে কনসার্টের কোনও পরিকল্পনাই ছিল না। মিডিয়া মিথ্যা গুজব ছড়িয়েছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যমের গুজবের শিকার পপ তারকা শাকিরা ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবর পর্যালোচনা করে দেখা গেছে, সেখানকার সংবাদমাধ্যমগুলোই আদতে শাকিরার কনসার্টের গুজব ছড়িয়েছিল। জেরুজালেম পোস্টের ২৯ মে তারিখের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে ইসরায়েল হ্যায়ম লিখেছিল, লেবানিজ বংশোদ্ভূত কলম্বিয়ান পপ তারকা শাকিরা জুলাই মাসে তেল আবিবে কনসার্ট করার ব্যাপারে একটি ‘চুক্তির দ্বারপ্রান্তে’ অবস্থান করছেন। আর চলতি মাসের শুরুতে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-টু তাদের এক ‘বিশেষ প্রতিবেদনে’ প্রথমবারের মতো ইসরায়েলে কনসার্টের ব্যাপারে শাকিরা একটি চুক্তি সম্পন্ন করেছেন বলে খবর প্রকাশ করেছিল। তারা লিখেছিল, চুক্তি অনুযায়ী তিনি ৯ জুলাই তেল আবিবে কনসার্ট করছেন। টাইমস অব ইসরায়েল ২৯ মে তারিখে তাদের প্রতিবেদনে লিখেছে, চলতি মাসের শুরুতে সে দেশের সংবাদমাধ্যম হ্যাডাস্যুট ৯ জুলাই তারিখে তেল আবিবের ইয়ার্কন পার্কে পপ তারকা শাকিরার কনসার্টের খবর দিয়েছিল। তবে শাকিবার কনসার্টের সেই খবরটিকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছে বিশ্বব্যাপী তার কনসার্ট ব্যবস্থাপনায় নিয়োজিত মার্কিন বিনোদন প্রতিষ্ঠান ‘লাইভ নেশন’।

ইসরায়েলি সংবাদমাধ্যমের গুজবের শিকার পপ তারকা শাকিরা
এক টুইটার বার্তায় লাইভ নেশন-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই গ্রীষ্মে শাকিরা তেল আবিবে কনসার্ট করছেন বলে মিডিয়ায় প্রকাশিত খবর সর্বৈব মিথ্যা। শাকিরার দিক থেকে এমন কোনও তারিখ নির্ধারণ করা হয়নি। লাইভ নেশন ভবিষ্যতে কখনও তার ইসরায়েলি ভক্তদের সামনে তাকে হাজির করার ব্যাপারে আশাবাদী।





ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট তাদের প্রতিবেদনে জানায়, ইসরায়েলি মিডিয়ায় এমন খবর প্রকাশিত হলেও কোনও ইসরায়েলি প্রডাকশন কোম্পানি শাকিরার কথিত কনসার্টের ব্যাপারটি নিশ্চিত করেনি। তার কনসার্টের টিকিটের ব্যাপারেও কোনও তথ্য প্রকাশিত হয়নি কারও পক্ষ থেকে। এমনকি শাকিরার ট্যুর-ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনও তথ্য নেই। শাকিরার কনসার্ট প্রশ্নে ইসরায়েলি মিডিয়ার গুজবটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শাকিরাকে কনসার্ট বাতিলের আহ্বান জানাতে শুরু করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমের গুজবের শিকার পপ তারকা শাকিরা
টাইমস অব ইসরায়েলি জানিয়েছে, যে হ্যাডাস্যুট শাকিরার কনসার্টের খবর দিয়েছিল, পরে এক প্রতিবেদনে তারা দাবি করে, গাজা সীমান্তে সাম্প্রতিক ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে শাকিরা তার নির্ধারিত কনসার্ট বাতিল করেছেন। এমন খবরে শাকিরাকে ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষের সংগঠন ও ব্যক্তিরা ধন্যবাদ জানাতে শুরু করে। তার ইসরায়েল সফরের কোনও নির্ধারিত পরিকল্পনা নেই জানার পর; বয়কাট, ডিভেস্টমেন্ট, স্যাঙ্কশন-বিডিএসসহ বিভিন্ন ফিলিস্তিনি সংহতি সংগঠন এমন খবরকে স্বাগত জানায়।
ইসরায়েলি সংবাদমাধ্যমের গুজবের শিকার পপ তারকা শাকিরা

শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। ১৯৭৭ সালে জন্ম নেওয়া ৪১ বছর বয়সী এই সংগীতশিল্পীর জন্ম ও বেড়ে ওঠা কলম্বিয়ায়। রক অ্যান্ড রোল, ল্যাটিন ও পূর্ব মধ্যপ্রাচ্যের সংগীত ধারার অপূর্ব সমন্বয় ঘটিয়ে তিনি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। শাকিরার মাতৃভাষা স্পেনিশ হলেও তিনি অনর্গল ইংরেজি, পর্তুগিজ, এবং ইতালির ভাষায় কথা বলতে পারেন। শাকিরা একাধিকবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন। ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন সাতবার। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। শাকিরা একবারই ইসরায়েলে গিয়েছিলেন। ২০১১ সালে তার প্রেমিক অ্যাথলেট গিরার্ড পিকিউ-এর সঙ্গে দেখা করতে  গিয়েছিলেন তিনি। সেবার তারা দুজন মিলে ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেছিলেন। তখনকার প্রেসিডেন্ট শিমন প্যারেসের সঙ্গেও দেখা করেছিলেন শাকিরা আর তার প্রেমিক। তবে এর বাইরে তিনি কখনও ইসরায়েল যাননি।

 

/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম