সৌদি সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, বহু হতাহত

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৮, ১৫:২২আপডেট : ৩১ মে ২০১৮, ১৬:৩৯
image

সৌদি আরবের এক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর আগে এক পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র নিজের দখলে নেয় বন্দুকধারী। আল-জাজিরার দাবি, সেনাঘাঁটিতে হামলায় বহু সেনা-কর্মকর্তা আহত হয়েছেন। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।

টুইটার থেকে সংগৃহীত ছবি আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুইজন বন্দুকধারী তাইফের ন্যাশনাল গার্ড ফ্যাসালিটি নামের ওই সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। মক্কা থেকে ওই ঘাঁটির দূরত্ব ৭০ কিলোমিটার। সৌদি সংবাদমাধ্যম সাবাক-এর বৃহস্পতিবারের এক প্রতিবেদনকে উদ্ধৃত করে আল-জাজিরা জানিয়েছে, একজন পুলিশ সদস্যকে হত্যা ও তার অস্ত্র ও গাড়ি কেড়ে নিয়ে ঘাঁটিতে প্রবেশ করে।

সাবাককে সেনাসূত্র জানিয়েছে, ‘তিনি (পুলিশের ডেপুটি সার্জেন্ট আব্দুল্লাহ মাশহারি আল কুরাইশি) সেনাঘাঁটি লাগোয়া রাস্তার যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। সে সময় তাকে ছুরিকাঘাতে আহত করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়’।

সাবাক জানিয়েছে, সেনাঘাঁটির ওই হামলায় বহু সেনা সদস্যের পাশাপাশি হামলাকারীদের একজনও আহত হয়েছে। অপর হামলাকারী পালিয়ে গেছে। সামাজিক মাধ্যমে হামলার সময়কার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বন্দুকবাজির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এখনও কোনও ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। তবে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) ও আল কায়েদা সেখানে সেনাবাহিনীর ওপর হামলা চালানোর হুমকি-ধমকি দিয়ে আসছিল।

/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম