মার্কিন আধিপত্যের বিরুদ্ধে রাশিয়ার কাছে নালিশ উত্তর কোরিয়ার!

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৮, ২০:১৯আপডেট : ৩১ মে ২০১৮, ২০:২৭

মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে রাশিয়ার কাছে নালিশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পিয়ংইয়ং সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে তার এ নালিশ সম্ভাব্য ট্রাম্প-কিম বৈঠককে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ১২ জুন সিঙ্গাপুরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মার্কিন আধিপত্যের বিরুদ্ধে রাশিয়ার কাছে নালিশ উত্তর কোরিয়ার! রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কিম জং উন বলেন, মার্কিন আধিপত্যবাদের মুখে রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আপনার নেতৃত্বে বিশদ ও গভীর আলোচনায় ইচ্ছুক।

২০০৯ সালের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার পিয়ংইয়ং যান সের্গেই ল্যাভরভ। ১২ জুন ট্রাম্প-কিম বৈঠক সামনে রেখেই এ সফরে গেলেন তিনি। সফরে তিনি উত্তর কোরীয় নেতাকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান।

উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তিতে ছয় জাতির আলোচনায় অন্তর্ভুক্ত রয়েছে রাশিয়া। দুই কোরিয়ার সম্পর্কের সাম্প্রতিক পরিবর্তনকেও স্বাগত জানিয়েছেন সের্গেই ল্যাভরভ।

সফরে ল্যাভরভ জানান, মস্কো কোরীয় উপদ্বীপে শান্তি ও সমৃদ্ধি চায়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার ঘোষণাকেও যথেষ্ট গুরুত্ব দেয় রাশিয়া। সূত্র: এএপি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম