ইভাঙ্কাকে আক্রমণ করে বিপাকে মার্কিন অভিনেত্রী সামান্তা

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৮, ২০:১৯আপডেট : ০১ জুন ২০১৮, ২২:০৩

টেলিভিশনে রাজনৈতিক মন্তব্যধর্মী অনুষ্ঠানে হোয়াইট হাউসের উপদেষ্টা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে অভিবাসন নীতি ইস্যুতে আক্রমণ করে বিপাকে পড়েছেন কৌতুকাভিনেতা সামান্তা বি। তার বিরুদ্ধে উঠেছে অশালীন প্রবাদ ব্যবহারের অভিযোগ। প্রত্যাহার হয়েছে তার অনুষ্ঠানের একটি বিজ্ঞাপন। নিজে ক্ষমা চাওয়ার পাশাপাশি টেলিভিশন চ্যানেল টিবিএসও ওই অনুষ্ঠান প্রচারের জন্য দুঃখ প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইভাঙ্কাকে আক্রমণ করে বিপাকে মার্কিন অভিনেত্রী সামান্তা
টেলিভিশন ব্যক্তিত্বদের উত্তেজক ভাষা ব্যবহার নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিতর্ক শুরু হয়েছে। গত সপ্তাহে বর্ণবাদী টুইট পোস্ট করার কারণে বাতিল করা হয় রোসেনান বারের টেলিভিশন শো সিটকম। তা নিয়ে বিতর্ক থামতে না থামতেই বৃহস্পতিবার সামান্তার বিরুদ্ধে উঠলো ‘মাত্রা অতিক্রম করা’ ভাষা ব্যবহারের।

‘ফুল ফ্রন্টাল’ নামের অনুষ্ঠানেরর এবারের পর্বে হাজির ছিলেন ইভাঙ্কা ট্রাম্প। তাকে দীর্ঘদিন ধরে চালু থাকা মার্কিন অভিবাসন নীতি নিয়ে আক্রমণ করে বসেন সামান্তা। এই নীতির আওতায় অনথিভুক্ত অভিবাসীর সন্তানদের তাদের বাবা-মায়ের থেকে আলাদা করার কথা বলা হয়েছে।

সম্প্রতি এই ধরনের দেড় হাজার শিশুর সঙ্গে মার্কিন কর্তৃপক্ষ আর যোগাযোগ করতে পারছে না বলে খবর সামনে আসে। বাবা-মা থেকে আলাদা করা এসব শিশুদের জিম্মাদারের কাছে রাখা ছিল। এছাড়া যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অবৈধভাবে পাড়ি দেওয়া বাবা-মায়ের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করে সম্প্রতি সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

বিগত ওবামা আমলে তোলা নিঃসঙ্গ শিশুদের ঝুড়িতে ঘুমিয়ে থাকার একটি ছবি সামনে এনে সামান্তা ইভাঙ্কার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা নিজের মেয়ের সঙ্গের একটি ছবির তুলনা করেন। সামান্তা ইভাঙ্কাকে তার বাবার অভিবাসন নীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান। এই পর্যায়ে তিনি ইভাঙ্কার উদ্দেশে অশালীন প্রবাদ ব্যবহার করে বসেন।

সামান্তার ব্যবহৃত ভাষাকে নিকৃষ্ট এবং জঘন্য বলে বর্ণনা করেছেন হোয়াউট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। তিনি বলেন, তার বিরক্তিকর মন্তব্য এবং অনুষ্ঠান সম্প্রচারের উপযোগী নয়। অনুষ্ঠান প্রচার করা টিবিএস নেটওয়ার্ককে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

টিবিএস নেটওয়ার্ক এক বিবৃতিতে বলেছে, ওই ভাষা সম্প্রচার করা উচিত হয়নি। এটা আমাদেরও ভুল আর এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

টিবিএসের দুঃখ প্রকাশের আগে গাড়ি বিক্রির ওয়েবসাইট অটোট্রেডার.কম সামান্তার অনুষ্ঠান থেকে বিজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দেয়।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম