ইরানে সামরিক বিমান বিধ্বস্ত

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৮, ১৩:২০আপডেট : ০৩ জুন ২০১৮, ১৩:৩৩

ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে শনিবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের খবরে বলা হয়েছে এফ-৭ বিমানটি মরু এলাকায় বিধ্বস্ত হওয়ার আগে এর দুই আরোহী পাইলট বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। ইরানে সামরিক বিমান বিধ্বস্ত

ফারস নিউজে প্রকাশিত ইরানের বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শহিদ বাবেই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ উড্ডয়নের পর কারিগরি ত্রুটিতে পড়ে সামরিক বিমানটি। আর পরে দুপুরের দিকে হাসানাবাদ গ্রামের কাছে বিধ্বস্ত হয়ে যায়।

বিমান বিধ্বস্ত হওয়ার পর জরুরি সহায়তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এফ-৭ বিমানটির পাইলট এবং সহকারী পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফারস নিউজ।

২০১৬ সালের মে মাসে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর হামাদিনে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২৯ বিমান জরুরি অবতরণে বাধ্য হয়। ওই ঘটনায় বিমানটির এক পাইলট নিহত ও অপরজন গুরুতর আহত হয়। এছাড়া ওই বছরের জুনে দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে লেক বাগদেগানে বিমানবাহিনীর একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনাতে দুই পাইলট বিমান থেকে অক্ষত রেবিয়ে যেতে সক্ষম হন।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। কার্যকর করেছে বাণিজ্য নিষেধাজ্ঞা। এর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম