জি সেভেন সম্মেলন ও ট্রাম্প-কিম বৈঠকে থাকছেন না মেলানিয়া

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৮, ১৪:২৮আপডেট : ০৫ জুন ২০১৮, ১৪:০১
image

এ সপ্তাহে কানাডার কুইবেকে অনুষ্ঠিত হতে যাওয়া জি সেভেন সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত থাকছেন না। ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকেও অংশ নেওয়ার পরিকল্পনা নেই তার। রবিবার (৩ জুন) এক ইমেইলে মেলানিয়ার মুখপাত্র এ কথা নিশ্চিত করেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মেলানিয়া ট্রাম্প
গত বছর ইতারিতে অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগ দিয়েছিলেন স্ত্রী মেলানিয়াও। কিন্তু গত ১০ মে-এর পর থেকে ৪৮ বছর বয়সী মার্কিন ফার্স্ট লেডি জনসমক্ষে আসেননি। কিডনি জটিলতার কারণে ১৪ মে তার অস্ত্রোপচার করতে হয়েছে। ১৯ মে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

রবিবার রয়টার্সের কাছে পাঠানো এক ইমেইলে মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ‘তিনি (মেলানিয়া) জি সেভেন সম্মেলনে উপস্থিত হবেন না। এ সময়ে তার সিঙ্গাপুরে যাওয়ারও পরিকল্পনা নেই।’

বেশ কিছুদিন ধরে জনসমক্ষে না থাকায় বিভিন্ন সংবাদমাধ্যমে মেলানিয়াকে নিয়ে গুঞ্জন চলছিলো। গত ৩০ মে মেলানিয়া ট্রাম্প টুইটারে এর জবাব দেন। টুইটে তিনি বলেন, 'আমি কোথায় আছি, কী করছি তা নিয়ে মিডিয়ার অনেক মাথাব্যথা। আপনাদের নিশ্চিত করছি যে আমি হোয়াইট হাউসে আমার পরিবারের সঙ্গে আছি, ভালো বোধ করছি এবং শিশু ও আমেরিকান জনগণের হয়ে কঠোর পরিশ্রম করছি।’

সিএনবিসি’র এক রিপোর্টার টুইট করেন, তিনি ২৯ মে মেলানিয়াকে তার সহযোগীদের সঙ্গে হোয়াইট হাউসে দেখেছেন।

রবিবার (৩ জুন) হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার ফার্স্ট লেডি প্রেসিডেন্টের সঙ্গে গোল্ড স্টার পরিবারের মেমোরিয়াল ডে অনুষ্ঠানে যোগ দেবেন।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম