অবশেষে জনসম্মুখে মেলানিয়া

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৮, ১৩:৫০আপডেট : ০৫ জুন ২০১৮, ১৫:৩৩
image

তিন সপ্তাহেরও বেশি সময় (২৪ দিন) ধরে লোকচক্ষুর অন্তরালে থাকার পর অবশেষে মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প জনসম্মুখে হাজির হয়েছেন। সোমবার (৪ জুন) হোয়াইট হাউসে সামরিক বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে তাকে। এর মধ্য দিয়ে তাকে নিয়ে মিডিয়ায় চলা নানা গুঞ্জনের অবসান হলো। কিডনি জটিলতার কারণে অস্ত্রোপচারের পর দীর্ঘদিন জনসমক্ষে না আসায় গুঞ্জন উঠেছিল, তিনি হয় শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন, নয়তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ছেড়ে চলে গেছেন। অবশ্য, গত ৩০ মে মেলানিয়া ট্রাম্প টুইটারে মিডিয়াগুলোকে গুঞ্জন না তোলার আহ্বান জানিয়ে বলেছিলেন, তিনি হোয়াইট হাউসে পরিবারের সঙ্গেই আছেন।

মেলানিয়া ট্রাম্প
কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। কিডনি জটিলতার কারণে তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। ১৪ মে তার অস্ত্রোপচার করতে হয়েছে। ১৯ মে হাসপাতাল থেকে ছাড়া পান মেলানিয়া। তার মুখপাত্র গ্রিশামের তরফ থেকে দেওয়া এক বিবৃবিতে বলা হয়, এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগ নিরাময়যোগ্য। বিবৃতিতে মেলানিয়ার সফল অস্ত্রোপচারের পাশাপাশি জানানো হয়েছিল, তিনি জটিলতামুক্ত। কিন্তু গত ১০ মে’র পর থেকে ৪৮ বছর বয়সী মার্কিন ফার্স্টলেডি জনসমক্ষে আসেননি। এ নিয়ে মিডিয়াতে নানা গুঞ্জন তৈরি হয়। সোমবার জনসমক্ষে হাজির হয়ে সেসব গুঞ্জনের অবসান ঘটান তিনি।

মার্কিন বাতা সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়, সোমবার গোল্ডস্টার অনুষ্ঠান কাভার করতে হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল না। এদিন অনুষ্ঠানে উপস্থিত ৪০ সেনা সদস্যের পরিবার এবং প্রশাসনিক কমকর্তাদের সঙ্গেই কথা বলেছেন মেলানিয়া। অন্যদের চোখ রাখতে হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে।

টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কালো রঙের স্লিভলেস জামা পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইস্ট রুমে ঢুকছেন মেলানিয়া। সামনের সারিতে তাকে বসতে বলে মাইক্রোফোনের দিকে এগিয়ে যান ট্রাম্প। পরে ওই অনুষ্ঠানের বেশ কিছু ছবি টুইটারে পোস্ট করেন মেলানিয়া। এরমধ্যে ট্রাম্পের পাশে বসে আছেন এমন দুটি ছবিও পোস্ট করেছেন তিনি।

এর আগে গত ৩০ মে মেলানিয়া ট্রাম্প টুইটারে মিডিয়া গুঞ্জনের জবাব দেন। তিনি বলেন, ‘আমি কোথায় আছি,কী করছি তা নিয়ে মিডিয়ার অনেক মাথাব্যথা। আপনাদের নিশ্চিত করছি যে আমি হোয়াইট হাউসে আমার পরিবারের সঙ্গে আছি, ভালো বোধ করছি এবং শিশু ও আমেরিকান জনগণের হয়ে কঠোর পরিশ্রম করছি।’

সিএনবিসি’র এক রিপোর্টার টুইটে বলেন, তিনি ২৯ মে মেলানিয়াকে তার সহযোগীদের সঙ্গে হোয়াইট হাউসে দেখেছেন। রবিবার (৩ জুন) হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার ফার্স্টলেডি প্রেসিডেন্টের সঙ্গে গোল্ডস্টার পরিবারের মেমোরিয়াল ডে অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিকে রবিবার (৩ জুন) রয়টার্সকে পাঠানো এক ইমেইলে মেলানিয়ার মুখপাত্র জানান, এ সপ্তাহে কানাডার কুইবেকে অনুষ্ঠিত হতে যাওয়া জি সেভেন সম্মেলনে মার্কিন ফার্স্টলেডি উপস্থিত থাকছেন না। ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকেও অংশ নেওয়ার পরিকল্পনা নেই তার।

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম