কেনিয়ায় ১০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৮, ২০:২৬আপডেট : ০৬ জুন ২০১৮, ২০:৩০

আফ্রিকার দেশ কেনিয়ায় ১০ আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে পশ্চিমাঞ্চলীয় শহর কিতালে থেকে উড্ডয়ন করে প্লেনটি। এক পর্যায়ে গন্তব্যস্থল নাইরোবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। এরইমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। বুধবারও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে উদ্ধারকারী টিম। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

কেনিয়ায় ১০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ সাফারি এয়ার এক্সপ্রেসের বিমানটির মালিক প্রতিষ্ঠান স্যাক্স এক বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযানে সহায়তা করা হচ্ছে। উদ্ধার তৎপরতায় নাইরোবি থেকে ৮০ কিলোমিটার উত্তরের একটি পার্বত্য এলাকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বর্ষণমুখর আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম