ট্রাম্পের সঙ্গে নিয়মিত ফোনে কথা হয় : পুতিন

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৮, ২১:১২আপডেট : ০৬ জুন ২০১৮, ২১:২১

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নিয়মিত ফোনে কথা হয়। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা একযোগে কাজ করছেন। তবে সহসাই দুইজনের মধ্যে বৈঠকের কোনও পরিকল্পনা নেই। অস্ট্রিয়া সফরের প্রাক্কালে মঙ্গলবার দেশটির ওআরএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভ্লাদিমির পুতিন।

ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি এক ফোন কলে ট্রাম্প তাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরুর আশঙ্কার ব্যাপারে উদ্বিগ্ন।

পুতিন বলেন, ট্রাম্পের এমন আশঙ্কার ব্যাপারে তিনিও পুরোপুরি একমত। তবে একইসঙ্গে তিনি আশাবাদী যে, দুই নেতা সম্মিলিতভাবে এর মোকাবিলায় কাজ করবেন। বিষয়টি নিয়ে চিন্তাভাবনার অবকাশ রয়েছে।

সাক্ষাৎকারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রসঙ্গেও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইইউ ভাঙার চেষ্টা করছে না রাশিয়া। বরং মস্কো একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ ইইউ প্রত্যাশা করে। তাদের জন্য যেটা সংকট, সেটা রাশিয়ার জন্যও সংকট।

ওআরএফ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইইউ-রাশিয়া সহযোগিতা বিনির্মাণের ওপর জোর দেন পুতিন। তিনি ইউরোপের আঞ্চলিক এ জোটকে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করেন।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ইউরোপের কট্টর ডানপন্থী দলগুলোর সঙ্গে রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। ফলে এ নিয়ে শঙ্কিত এ অঞ্চলের উদারপন্থীরা। ইতালির বর্তমান উগ্র ডানপন্থী সরকারের সঙ্গেও রাশিয়ার ঘনিষ্ঠতা রয়েছে। তবে ওআরএফ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রিয়ার কট্টর ডানপন্থী ফ্রিডম পার্টির সঙ্গে নিজ দলের যোগসূত্রের খবর নাকচ করে দিয়েছেন পুতিন।

আরেক সাক্ষাৎকারে আগামী ১২ জুন সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলীয় সান্তোসা দ্বীপে অনুষ্ঠিত কিম-ট্রাম্প বৈঠক নিয়ে কথা বলেন পুতিন। চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আশা করছি, বৈঠক আয়োজনে কিম জং-উন এবং ডোনাল্ড ট্রাম্প যে সাহসী ও পরিপক্ব সিদ্ধান্ত নিয়েছেন, তা একটি ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। সেটার জন্য অপেক্ষায় থাকলাম। সূত্র: সিএনএন, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম