আর্জেন্টাইন ফুটবল দলকে ধন্যবাদ ফিলিস্তিনিদের

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৮, ২১:১৯আপডেট : ০৬ জুন ২০১৮, ২১:২২

ইসরায়েলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাতিল করায় আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও তার দলকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনিরা। আগামী ১৬ জুন এই ম্যাচটি হওয়ার কথা ছিল। ফিলিস্তিনি শহর নাবি সালেহ শহর থেকে তাদের ফুটবল দল এক ভিডিও বার্তায় এই ধন্যবাদ জানায়। সেখানে বলা হয়, ‘আপনার স্বাধীনতা, সুবিচার ও সমতার গোল দিয়েছেন।’

আর্জেন্টাইন ফুটবল দলকে ধন্যবাদ ফিলিস্তিনিদের

আগামী মাসে জেরুজালেমে অনুষ্ঠিতব্য প্রীতি ফুটবল ম্যাচটি বাতিলের জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। সোমবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন, দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানায় তারা। পিএফএ সভপাতি জিবরিল রাজৌব চিঠিতে লেখেন, দখলদার ইসরায়েল খেলার সার্বজনীন মূল্যবোধ ও নৈতিকতা লঙ্ঘন করছে। তারা একই আর্জেন্টিনার জনগণকে বিপথে পরিচালিত করছে অখণ্ড জেরুজালেমকে ইহুদি মানুষের শহর দাবি করে।

ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করার ঘোষণা দেয় ফিলিস্তিনিরা। তবে এবার বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত এবারের বিক্ষোভে অন্তত ১১৩ জন ফিলিস্তিনি নিহত ও কয়েক হাজার বিক্ষোভকারী ইসরায়েলি গুলিতে আহত হয়েছে।

এর মাঝেই জেরুজালেমে হাইফায় এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করে ইসরায়েল। ম্যাচটির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাটি দেখার জন্য ৬ লাখ মানুষ আগ্রহ প্রকাশ করেছেন টিকিট কেনার জন্য। স্টেডিয়ামটিতে ৩১ হাজার ৭৩৩ জন দর্শক খেলা দেখতে পারেন। আর্জেন্টিনাকে অংশগ্রহণের জন্য ৩০ লাখ ডলারও ফি দেওয়া হয়।

তবে পরবর্তীতে এই ম্যাচ বাতিল করে আর্জেন্টিনা। বুধবার এই সংবাদ শোনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টাইন প্রেসিডেন্ট মরিকো মাকরিকে অনুরোধ করেন যেন খেলাটি হয়। জবাবে মরিকো বলেন, এতে তার কিছু করার নেই।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম