মার্কিন সামরিক ঘাঁটি থেকে ট্যাংক চুরি সেনাসদস্যের!

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৮, ২২:০৭আপডেট : ০৬ জুন ২০১৮, ২২:১৩

মহাসড়ক ধরে ছুটে যাচ্ছে একটি সামরিক ট্যাংক। মন খবর শুনে নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তারা। কেউ কেউ আবার সামরিক অভ্যুত্থানেরও আশঙ্কা করছিলেন। পরে জানা গেলো, কাছের সামরিক ঘাঁটি থেকে ট্যাংক নিয়ে এক সেনাসদস্য আনন্দ ভ্রমণে বেরিয়েছেন। আর এটা জানার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশ।

মার্কিন সামরিক ঘাঁটি থেকে ট্যাংক চুরি সেনাসদস্যের! ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে। মঙ্গলবার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভার্জিনিয়া ন্যাশনালে গার্ডের মালিকানাধীন ট্যাংকটি কোনও অস্ত্রসজ্জিত ছিল না। প্রায় ৪০ কিলোমিটার গতিতে চলন্ত যানটিতে থাকা সেনাসদস্য পুলিশের ধাওয়া এড়ানোর চেষ্টা করছিল।

পিকেট ঘাঁটি থেকে বের হওয়া সামরিক যানটিকে ৬০ মাইল বেগে ধাওয়া করে পুলিশ। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটের দিকে পুলিশ তাকে নিবৃত্ত করতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক ওই পুরুষ ট্যাংকচালক এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে।

/জেজে/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম