ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারানো ৪৬ অভিবাসী ইথিওপীয় নাগরিক

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৮, ১১:৪০আপডেট : ০৭ জুন ২০১৮, ১৫:০৮
image

সোমালিয়া থেকে ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো  ৪৬ অভিবাসীর সবাই ইথিওপীয় নাগরিক। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। বুধবার (৬ জুন) ইয়েমেন উপকূলের কাছে উত্তাল সাগরে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৬ জন।   

বেঁচে যাওয়া আরোহীরা জানান, নৌকাটিতে অন্তত ১০০ আরোহী ছিলেন
আইওএম জানায়, বুধবার সকালে এডেন উপসাগরে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় প্রাণ হারানোর মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী। বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, নৌকায় লাইফ জ্যাকেট ছিল না। তারা জানান, নৌকাটিতে কমপক্ষে ১০০ আরোহী ছিল। ইয়েমেনসহ অন্য উপসাগরীয় দেশগুলোতে কাজের আশায় তারা বোসাসো বন্দর থেকে যাত্রা করেছিল।

আইওএম কর্মকর্তা মোহাম্মদ আব্দিকার বলেন, ‘প্রতি মাসে ৭ হাজারেরও বেশি অভিবাসী ঝুঁকিপূর্ণভাবে নৌকায় করে সাগরপথে পাড়ি জমায়। গত বছর ১ লাখের মতো মানুষ এ কাজ করেছে।’

দশকের পর দশক ধরে অভিবাসী ও শরণার্থীরা হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেনে পাড়ি জমাচ্ছে। দেশটিকে অন্য উপসাগরীয় দেশ ও ইউরোপে পাড়ি জমানোর গেটওয়ে হিসেবে বিবেচনা করা হয়। তবে গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের মানবিক সংকট এখন ভয়াবহ রূপ ধারণ করেছে।

/এফইউ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম