সিরিয়ায় আইএস-এর স্থাপনায় ইরাকি বাহিনীর বিমান হামলা

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৮, ১৬:০২আপডেট : ০৭ জুন ২০১৮, ১৮:৪১
image

প্রতিবেশী দেশ সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে ইরাক। বৃহস্পতিবার (৭ জুন) এ বিমান হামলা শুরু হয়। ইরাকের সেনাবাহিনীর বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এফ-১৬ ফাইটার জেট হামলায় আইএসের একটি ভবন ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে জঙ্গি সংগঠনটির নেতারা কর্মকাণ্ড পরিচালনা করতো।

বিমান হামলার প্রতীকী ছবি

গত বছর থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইরাকি বিমানবাহিনী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের অনুমোদন নিয়ে এসব হামলা হয়। আসাদের অন্যতম মিত্র ইরান ও রাশিয়ার সঙ্গে ইরাকের ভালো সম্পর্ক রয়েছে। আবার মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছ থেকে দৃঢ় সমর্থন পাচ্ছে দেশটি।

ইরাকের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘বৃহস্পতিবার সকালে সিরিয়ার হাজিনে আইএসের একটি কথিত কমান্ড ও কন্ট্রোল সেন্টারে ইরাকি এফ-১৬ জেট বিমান দিয়ে হামলা চালানো হয়েছে। সেখানে আইএস নেতারা ছিল।’

একসময় ইরাকের এক-তৃতীয়াংশ এলাকা দখলে নিয়েছিল আইএস। ইরাকি প্রেসিডেন্ট হায়দার আল আবাদি গত ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে তার দেশের চূড়ান্ত বিজয় ঘোষণা করেন। তবে এরপরও সিরিয়া সংলগ্ন সীমান্তে এখন কার্যক্রম পরিচালনা করছে আইএস। ইরাকজুড়ে অতর্কিত হামলা, হত্যা ও বোমা হামলাও অব্যাহত রেখেছে সংগঠনটি।

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম