রোহিঙ্গা সহায়তায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা দিচ্ছে জাপান

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৮, ০৬:৫৬আপডেট : ০৯ জুন ২০১৮, ০৭:০১

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে ২০০ মিলিয়ন ইয়েন (জাপানের মুদ্রা) বরাদ্দ দিয়েছে জাপান সরকার। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমান দাঁড়ায় প্রায় ১৫ কোটি ৪০ লাখ টাকায়। ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ইউএনএইচসিআরের সাইক্লোন ও বর্সা মৌসুমের প্রস্তুতি বিষয়ক কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হবে।

রোহিঙ্গা সহায়তায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা দিচ্ছে জাপান

গত বছরের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগের মুখে প্রতিবেশি বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। এই জনগোষ্ঠীর প্রতি মানবিক সহায়তা নিয়ে হাজির হয়েছে বিভিন্ন দাতা সংস্থা।

নতুন সহায়তা নিয়ে গত বছরের আগস্ট থেকে আন্তর্জাতিক দাতব্য সংস্থার মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের মোট সাহায্যের পরিমাণ দাড়ালো প্রায় ৪৪০ কোটি ৪৪ লাখ টাকা।

দূতাবাসের বিবৃতিতে জানানো হয় এই বরাদ্দের বাইরে জাপান সরকার বাংলাদেশে মানবিক ও উন্নয়নমূলক কমসূচির আওতায় জাইকার মাধ্যমে অর্থ সাহায্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে যৌথভাবে ৪০ হাজার মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ। এর মাধ্যমে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারা উপকৃত হচ্ছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম