ইউএনএইচসিআর কর্মীদের দেশে থাকার অনুমতি স্থগিত করেছে লেবানন

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৮, ০৭:০৭আপডেট : ০৯ জুন ২০১৮, ০৭:০৮

জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর কর্মীদের আবাসিকতার অনুমোদনের ওপর স্থগিতাদেশ জারি করেছে লেবানন। সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফিরে না যেতে উদ্ধুদ্ধ করার অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউএনএইচসিআর কর্মীদের দেশে থাকার অনুমতি স্থগিত করেছে লেবানন

লেবাননের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল শুক্রবার বলেন, সংস্থাটি ভয় ছড়ানোর মাধ্যমে শরণার্থীদের প্রত্যাবাসনে বাধা দিচ্ছে। তিনি সংস্থাটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করে দেন।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইউএনএইচসিআর’র কর্মীরা সিরীয় নাগরিকদের তাদের দেশে ফিরে যেতে অনুৎসাহিত করে তুলছিল। সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অগোচরে প্রত্যাবাসনের কথা বলে তাদের ভয় পাইয়ে দিচ্ছে সংস্থার কর্মীরা।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘাদি আল-খৌরি আল জাজিরাকে বলেন, ইউএনএইচসিআর শরণার্থীদের সুনির্দিষ্টভাবে ফিরে না যাওয়ার জন্য বলছে কিন্তু এটা তাদের এখতিয়ারে নেই। তিনি আরও বলেন, ইউএনএইচসিআর’র অবস্থান হলো ‘আমরা নিশ্চিত করতে চাই যে মানুষ যা করছে তা জানুক’। কিন্তু আসলে এর চেয়ে অনেক বেশিকিছু ঘটছে।

তবে শরণার্থী সংস্থ ইউএনএইচসিআর এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা শরণার্থীদের সহায়তার বৈশ্বিক অবস্থানেই আছেন। শরণার্থীদের আন্তর্জাতিক মান বজায় রেখে পুনঃপ্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। ইউএনএইচসিআর’র মুখপাত্র লিসা আবু খালেদ বলেন, সংস্থাটি শরণার্থীদের ফিরে যেতে বাধা দিচ্ছে না। তিনি বলেন, ইউএনএইচসিআর অনেক সময়ই বলেছে যে তারা লেবানিজ সরকারে সিদ্ধান্তকে সম্মান করে।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম