চীনে নিযুক্ত মার্কিন কর্মকর্তাদের স্বাস্থ্য নিয়ে শঙ্কা

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৮, ২০:৪৫আপডেট : ০৯ জুন ২০১৮, ২০:৪৯

চীনে বসবাসরত মার্কিন কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। রহস্যজনক এক অসুখে আক্রান্ত হওয়ায় ‘সনিক অস্ত্র’ ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ভাবা হচ্ছে। দুই বছর আগে কিউবায় নিযুক্ত মার্কিন কর্মকর্তাদের ওপর এই হামলা চালানো হয়েছিলো। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চীনে নিযুক্ত মার্কিন কর্মকর্তাদের স্বাস্থ্য নিয়ে শঙ্কা প্রতিবেদনে বলা হয়, চীনের গুয়াংজুতে মার্কিন কনসুলেট এর কর্মকর্তারা অদ্ভূত শব্দ শুনে অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকজন ওই দফতর ত্যাগ করেছেন। অন্তত একজন ট্রমার শিকার।

সম্প্রতি ধরা পড়া এই রোগগুলো এর আগে ২০১৬ সালে কিউবায় নিযুক্ত মার্কিন কূটনীতিকদের মধ্যে দেখা যায়। সেসময় বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছিলো। ভাবা হচ্ছে এবারও তেমন হামলা হয়ে থাকতে পারে। চীন জানিয়েছে তারা ঘটনাটা তদন্ত করে দেখছে।

তবে এখনই অভিযোগ করার পক্ষে নন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর চীন বিষয়ক বিশেষজ্ঞ বনি গ্লেসান বলেন, ‘এখনও আমরা কারণ জানি না। তাই অভিযোগ করাটা ঠিক নয়। আমারও মনে হয় না যুক্তরাষ্ট্র একে হামলা বলছে।’

কিউবার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দফতর হাভানার ওপরে ক্ষোভ প্রকাশ করে যে তারা তাদের কূটনীতিকদের রক্ষায় ব্যর্থ হয়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকেই দায়ী করেছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কিউবা।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম