ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া বেআইনি : পুতিন

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৮, ২১:৩১আপডেট : ০৯ জুন ২০১৮, ২১:৩৫

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া বেআইনি। সমঝোতায় স্বাক্ষরকারী অন্য পক্ষগুলো যাতে তা মেনে চলে এবং তেহরান যেন তা থেকে লাভবান হতে পারে সেদিকে নজর দিতে হবে। এ লক্ষ্যে রাশিয়া আলোচনা অব্যাহত থাকবে। শনিবার চীনে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি’র সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পুতিন।

ভ্লাদিমির পুতিন এবং হাসান রুহানি তিনি বলেন, ইরানের সঙ্গে রাশিয়া সুসম্পর্ক অব্যাহত থাকবে। সব ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।

চীনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে দুই নেতা বৈঠকে মিলিত হন। দুই প্রেসিডেন্টই সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, জ্বালানি, প্রতিরক্ষা এবং ট্রানজিট ও কাস্পিয়ান সাগর ইস্যুতে দুই দেশ সহযোগিতা অব্যাহত রেখেছে। পুঁজি বিনিয়োগের জন্য রুশ কোম্পানিগুলোকে ইরান সবসময়ই স্বাগত জানায়।

পরমাণু সমঝোতা ইস্যুতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন রুহানি। তিনি বলেন, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেছে। কিন্তু আমেরিকা বেআইনিভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর অন্য পক্ষগুলো যাতে সমঝোতা বাস্তবায়ন করে সে ব্যাপারে রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।

চীনের চীংদাউ শহরে শনিবার থেকে দুই দিনব্যাপী সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে যোগ দিতেই রুহানি ও পুতিন চীন সফরে গেছেন। সূত্র: পার্স টুডে, দ্য ওয়াশিংটন পোস্ট।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম